কুলাউড়ায় অসহায় মহিলাদের মাঝে ১০০ সেলাই মেশিন বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় অসহায় মহিলাদের মাঝে ১০০ সেলাই মেশিন বিতরণ

  • রবিবার, ১৪ মার্চ, ২০২১

Manual3 Ad Code

কুলাউড়া প্রতিনিধি ::

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলের উদ্যোগে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে উপজেলার অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

Manual4 Ad Code

১৪ মার্চ রোববার এ উপলক্ষে পৌরসভার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাভানা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহেদ আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ছাত্রলীগ নেতা মতিউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, নাভানা গ্রুপের প্রধান জনসংযোগ বিষয়ক কর্মকর্তা মো. আরফাদুর রহমান বান্টি, ব্রা‏হ্মণবাজার ইউপির চেয়ারম্যান মো. মমদুদ হোসেন, কর্মধা ইউপির চেয়ারম্যান এমএ রহমান আতিক, পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান সুমন ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল প্রমুখ।

Manual8 Ad Code

অনুষ্ঠানে নাভানা গ্রুপের অর্থায়নে উপজেলার অসহায় মহিলাদের মাঝে ১০০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!