কুলাউড়া উপজেলা প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়া উপজেলা প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন

  • রবিবার, ১৪ মার্চ, ২০২১

Manual2 Ad Code

কুলাউড়া প্রতিনিধি ::

কুলাউড়ায় উপজেলা প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। রোববার ১৪ মার্চ দুপুর ২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিতব্য নতুন প্রশাসনিক ভবন ও হলরুমের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, এলজিইডি’র মৌলভীবাজার জেলা নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ বিনয় ভূষণ রায়, উপজেলা প্রকৌশলী মো. খোয়াজুর রহমান, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মো. মমদুদ হোসেন, কুলাউড়া থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম, কাজ বাস্তবায়নের ঠিকাদার জাফর আহমদ গিলমান, আবাসিক মেডিকেল অফিসার মো. জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক এম মছব্বির আলী, খালেদ পারভেজ বখ্শ, এমপি’র প্রতিনিধি হোসেন মনসুরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ।

Manual4 Ad Code

উপজেলা এলজিইডি’র অফিস সূত্রে জানা গেছে, উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ৭ কোটি ১২ লক্ষ ৩০ হাজার টাকার ব্যয়ে কাজটি সম্পাদনের দায়িত্ব পান মেসার্স জাফর আহমদ গিলমান নামের ঠিকাদারী প্রতিষ্টান। কাজের সম্পাদনের শেষ তারিখ ২০২৩ সাল পর্যন্ত।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!