মুজিববর্ষে ভিক্ষুক পূনর্বাসন কুলাউড়া উপজেলায় ৪০ ভিক্ষুক পেলো ছাগল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

মুজিববর্ষে ভিক্ষুক পূনর্বাসন কুলাউড়া উপজেলায় ৪০ ভিক্ষুক পেলো ছাগল

  • মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের আওতায় কুলাউড়া উপজেলার ৪০ জন ভিক্ষুকদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে।

Manual6 Ad Code

এ লক্ষ্যে মঙ্গলবার ১৬ মার্চ বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

Manual8 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মতলিব, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মোঃ মমদুদ হোসেন, ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, থালেদ পারভেজ বখস, ও মাহফুজ শাকিল প্রমুখ।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪০ জন ভিক্ষুকদের হাতে ছাগল তুলে দেন প্রধান অতিথিসহ সকল অন্যান্য অতিথিরা।

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ছাগল হাতে পেয়ে কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার মো. বিল¬াল মিয়া, বিহালা এলাকার মন্টু মিয়া, বাদে মনসুর এলাকার তজন মিয়া, কুলাউড়া সদর ইউনিয়নের মিনারমহল এলাকার মরতুজ মিয়া, লক্ষীপুর এলাকার আছির আলী, তছির মিয়া, ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ এলাকার ভিক্ষুক খুদেজা বেগম,ইসলামনগর এলাকার সফিনা বেগম, ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর এলাকার বাদল বিশ্বাস ও নাসিরাবাদ এলাকার সায়েদা বেগম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেয়া ছাগল হাতে পেয়ে আমরা অনেক খুশি। আশা করি এই ছাগল লালন পালনের মাধ্যমে আমরা স্বাবলম্বী হতে পারবো। স্বাবলম্বী হলে আমাদের আর ভিক্ষাবৃত্তি করতে হবে না। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও উপজেলা প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!