কুলাউড়ায় হেফাজতের হরতালের সমর্থণে সংঘর্ষ : ২ পুলিশসহ আহত ২০ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় হেফাজতের হরতালের সমর্থণে সংঘর্ষ : ২ পুলিশসহ আহত ২০

  • রবিবার, ২৮ মার্চ, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

হেফাজতে ইসলামের হরতালের সমর্থণে সোমবার ২৮ ফেব্রুয়ারি কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ ঘটে দলীয় কর্মীদের। এসময় ২ পুলিশসহ হেফাজতের কমপক্ষে ২০ কর্মী আহত হয়।

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, হেফাজতে ইসলামের ডাকা হরতালে কুলাউড়া উপজেলা সদরে কোন কার্যক্রম বা মিছিল মিটিং পরিলক্ষিত হয়নি। তবে উপজেলার হাজিপুর ইউনিয়নের কটারকোনা ও পীরের বাজারে হেফাজত কর্মীরা সড়ক সকালে অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড সরিয়ে নেয়ার চেষ্টা চালালে হেফাজত কর্মীরা বাঁধা দেয়। এতে শুরু হয় সংঘর্ষ। হেফাজত কর্মীদের হামলায় এসআই মাসুদ আলম ও কনস্টেবল সঞ্জিত নামক ২ পুলিশ আহত হয়। এছাড়া হেফাজতের ১৫-২০ জন কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। সাথে সাথে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ আহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!