হাকালুকিপাড়ের চলমান নদীতে অপরিকল্পিত বাঁধ অপসারণের দাবীতে কৃষকের মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

হাকালুকিপাড়ের চলমান নদীতে অপরিকল্পিত বাঁধ অপসারণের দাবীতে কৃষকের মানববন্ধন

  • শনিবার, ৩ এপ্রিল, ২০২১

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

হাকালুকি হাওরপাড়ের জুড়ী নদীর কন্টিনালা অংশের রাবার ড্যাম সংলগ্ন স্থানে অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করায় নদী শাসনসহ হাজার হাজার একর কৃষি জমি হুমকির মুখে। ইতিমধ্যে অপরিকল্পিত বাঁধটি অপসারণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছেন এলাকাবাসী ও কৃষকগণ। এদিকে শনিবার দুপুরে ভুক্তভোগী কৃষকরা বাঁধটি দ্রুত অপসারণের দাবিতে বাঁধের উপর দাঁড়িয়ে মানববন্ধন করেছেন।

জানা গেছে, মাস দুয়েক পূর্বে জুড়ী নদীর কন্টিনালা অংশের রাবার ড্যাম সংলগ্ন স্থানে তৈয়ব আলী গংদের নিকট থেকে ১৫ শতক জমি ক্রয় করে মূল নদীর গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়। আর একই স্থানে মূল নদীর উপর অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করা হয়। ফলে হাজার হাজার একর কৃষিজমি বিরান ভূমিতে পরিণত হওয়ার ও হাকালুকি হাওর হুমকির মুখে পড়ার আশংকা দেখা দিয়েছে।

Manual6 Ad Code

মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগী কৃষকরা বলেন, জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান মাসুম রেজা শাহপুর গ্রামের কিছু সংখ্যক লোক নিয়ে এ বাঁধটি নির্মাণ করেন। তখন ইউপি চেয়ারম্যান জানিয়েছিলেন বৃষ্টিপাত হলেই মূল বাঁধটি কেটে দেওয়া হবে। কিন্তু অদ্যবধি বাঁধটি কেটে না দেওয়ায় জুড়ী নদীর গতিপথ যেমন বদলে গেছে, তেমনি হাজার হাজার কৃষকের মাথায় হাত পড়েছে।

বাঁধ নির্মাণকারীর অন্যতম শাহপুর এলাকার শাহিন খান বলেন, আমাদের কয়েকটি এলাকার বেশ কিছু জমি গভীর হওয়ায় ফসল উৎপাদন করা যায় না। যার ফলে আমরা কিছু জমি ক্রয় করে এই স্থানে নিজ অর্থায়নে একটি বাঁধ নির্মাণ করি এবং বাঁধের পাশ দিয়ে একটি খাল খনন করি যাতে পলিমাটি এসে আমাদের এই জমি গুলো ভরাট হয়। বাঁধ নির্মাণ, জমি ক্রয় ও খননকাজে আমাদের প্রায় ১৮ লাখ টাকা খরচ হয়েছে।

Manual7 Ad Code

এ ব্যাপারে জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান মাসুম রেজা জানান, কিছু জায়গা ক্রয় করে খালটি খনন ও বাঁধটি সাময়িক নির্মাণ করেছেন শাহপুর এলাকাবাসী। প্রয়োজনে যেকোনো সময় বাঁধটি অপসারণ করা হবে।

Manual8 Ad Code

পানি উন্নয়ন বোর্ড (পাউবি) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান বলেন, চলমান নদীর উপর বাঁধ নির্মাণ অবৈধ। যারা নদীর উপর অবৈধভাবে বাঁধ দিয়ে নদীর গতি পরিবর্তন করেছে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত বাঁধ অপসারণের উদ্যোগ নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!