কুলাউড়ায় ভুয়া সাংবাদিক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় ভুয়া সাংবাদিক আটক

  • সোমবার, ৫ এপ্রিল, ২০২১

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :- মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ।

Manual4 Ad Code

আটক ভুয়া সাংবাদিক মঞ্জু মিয়া (৩০) উপজেলার কর্মধা ইউনিয়নের দোয়ালগ্রামের মৃত হবিব‌উল্লার ছেলে ।

রোববার (৪ এপ্রিল) কর্মধা ইউনিয়নের ‌হায়দরগঞ্জ বাজার থেকে মঞ্জু মিয়াকে আটক করে পুলিশ।

ভুয়া সাংবাদিক মঞ্জু মিয়া কর্মধা ইউনিয়নের টাট্রিউলি গ্রামের রফিক মিয়ার কাছ থেকে জমির দলিলাদি ঠিক করার নাম করে ২ লক্ষ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়ে ভুয়া দলিল দেন। একপর্যায়ে রফিক মিয়া ভুয়া দলিল বুঝতে পেরে মঞ্জু মিয়াকে চাপ প্রয়োগ করেন ।মঞ্জু মিয়া উল্টো রফিক মিয়ার বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে অভিযোগ দায়ের করেন ।

রোববার (৪ এপ্রিল) রাতে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে গেলে মঞ্জু মিয়ার প্রতারণার রহস্য উন্মোচিত হয় । স্থানীয়রা পুলিশকে জানায় মঞ্জু মিয়া পেশায় একজন কাঠমিস্ত্রি। মঞ্জু মিয়া অভিযোগে সাংবাদিক পরিচয় দেওয়ার পুলিশের আরো সন্দেহ হয় ।মঞ্জু মিয়ার বিষয়ে পুলিশ খোঁজ নিতে গিয়ে একে একে বেরিয়ে প্রতারণার ভয়ঙ্কর চিত্র।

স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশের নিকট প্রতারণার ভয়ঙ্কর চিত্র তুলে ধরেন।‌জমির দলিলাদি ঠিক করার নাম করে
বিভিন্ন জনের নিকট থেকে হাতিয়ে নিয়েছেন কয়েক লক্ষ টাকা ।

Manual2 Ad Code

স্থানীয়রা জানান,মঞ্জু মিয়া বিভিন্ন সময়ে পুলিশের ওয়াকি টকি নিয়ে সচিবের পিএস, ডিবি পুলিশ , কখনো ভূমিমন্ত্রীর পিএস পরিচয় দিত।

Manual5 Ad Code

এ ঘটনায় কুলাউড়া থানার (ওসি) বিনয় ভূষণ রায় জানান ,মঞ্জু মিয়া বিভিন্ন সময়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করত। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!