কুলাউড়ায় এনআরবিসি ব্যাংকের ১৫৩ শাখার পথচলা শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় এনআরবিসি ব্যাংকের ১৫৩ শাখার পথচলা শুরু

  • সোমবার, ৫ এপ্রিল, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলা সদরে এনআরবিসি ব্যাংক শাখার উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া পৌরসভা মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ রোববার বেলা ৩টায় মিলি প্লাজা বাণিজ্যিক ভবনের ২য় তলায় আনুষ্ঠানিকভাবে এনআরবিসি ব্যাংক শাখার উদ্বোধন করেন।

Manual6 Ad Code

এনআরবিসি ব্যাংকের পরিচালক সিআইপি মোহাম্মদ ওলিউর রহমানের সভাপতিত্বে ব্যাংক ভবনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম,  ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান ও মমদুদ হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, দৈনিক জালালাবাদ প্রতিনিধি এম শাকিল রশীদ চৌধুরী এনআরবিসি মুন্সিবাজার ব্যাংক শাখার ব্যবস্থাপক শফিক মিয়া মজুমদার।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে মেয়র সিপার উদ্দিন আহমদ কুলাউড়ায় এনআরবিসি ব্যাংকের শাখা প্রতিষ্টার জন্য ধন্যবাদ জানিয়ে ব্যবসায়ী বান্ধব কুলাউড়াকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ব্যাংক ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ব্যাংকের কুলাউড়া শাখার ম্যানেজার (অপারেশন) এনাম উদ্দিন এর পরিচালনায় অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী আপ্তাব উদ্দিন, কুলাউড়া শাখার ইনচার্জ রহমত আলী, সিলেট বটেশ^র শাখার ব্যবস্থাপক আব্দুল কাদির, সিলেট শাখার ব্যবস্থাপক আব্দুল মোবিন, মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক আজিজুর রহমান, ছাতক শাখার ব্যবস্থাপক দেওয়ান আল আমিন, মিলি প্লাজার ম্যানেজার নাসির হায়দার প্রমুখ।

Manual4 Ad Code

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র সিপার উদ্দিন ফিতা কেটে এনআরবিসি ব্যাংকের কুলাউড়া শাখার উদ্বোধন করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!