কুলাউড়ায় প্রতারক চক্রের খপ্পরে পড়ে ৪৯ হাজার টাকা হারালেন শিক্ষার্থী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় প্রতারক চক্রের খপ্পরে পড়ে ৪৯ হাজার টাকা হারালেন শিক্ষার্থী

  • মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলায় উপবৃত্তির ১৫ হাজার টাকা জমা হয়েছে বলে এক শিক্ষার্থীর সঙ্গে মুঠোফোনে কথা বলে ৪৯ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। সোমবার (০৫ এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের প্রতাবী গ্রামের বাসিন্দা মো. ইন্তাজ আলীর মেয়ে ও কুলাউড়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সাদিয়া তাবাসসুমের সাথে এ ঘটনাটি ঘটে। প্রতারণার শিকার ওই শিক্ষার্থী এ ব্যাপারে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং-২১৬) দায়ের করেছেন।

Manual4 Ad Code

প্রতারণার শিকার হওয়া শিক্ষার্থী সাদিয়া তাবাসসুম জানান, সোমবার সকাল ১০টার দিকে (০১৬১০-০৭২৪৬৬) নাম্বার থেকে আমার পিতার নাম্বার (০১৭৮৫-৬০০৮০৪) ফোন করে বলে আমার উপবৃত্তির ১৫ হাজার টাকা তার কাছে জমা আছে। উক্ত টাকা পাওয়ার জন্য আমার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে এই কোড দিলে তারা টাকা পাঠাবে। সাথে সাথে আবার ফোন করে বলে আমার নাম্বারে ১৫ হাজার টাকা আসবে না, এই টাকা পাওয়ার জন্য বিকাশ এজেন্টের কাছে যেতে হবে। আমি সাথে সাথে একটি বিকাশ এজেন্টের কাছে যাই। বিকাশ এজেন্টের কাছে যাওয়ার পর ওই লোক আমাকে আমার নিজের বিকাশ নাম্বারে ২৪ হাজার ৫ শত টাকা ক্যাশ ইন করার কথা বললে আমি এজেন্টের দোকান থেকে আমার পার্সোনাল (০১৭৮৫-৬০০৮০৪) নাম্বারে ২৪ হাজার ৫শত টাকা পাঠানোর সাথে সাথে আমার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে। পরবর্তীতে এর কিছুক্ষণ পর ওই প্রতারক লোক ফোন করে (০১৯৮৯-২১৪৮৮৮) নাম্বারে আরও ২৪ হাজার ৫শত টাকা পাঠানোর কথা বলে। সাথে সাথে আমি আরও ২৪ হাজার ৫শত টাকা ওই নাম্বারে পাঠিয়ে দেই। টাকা পাঠানোর পর ওই প্রতারক আমাকে কিছুক্ষণ পর ফোন দিচ্ছে বলে ফোন রেখে দেয়। প্রায় ঘন্টাখানেক অপেক্ষায় থাকার পরও তার কোনো ফোন না পাওয়ায় তাকে উল্টো আমি ফোন দিলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে বিষয়টি আমি বিকাশ অফিসে জানালে তারা থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেন।

Manual5 Ad Code

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, উপবৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীবৃন্দ, কেউ আপনার ফোন নাম্বার চাইলে দিবেন না। প্রতারক চক্র আপনার ফোন নাম্বার হ্যাক করে টাকা আত্মসাৎ করার চেষ্টা করবে। এই বিষয়ে সকল উপবৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে আর্থিক প্রলোভনে পড়ে প্রতারক চক্রের খপ্পরে পড়ে কোন আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করেন এবং সচেতন থাকতে বলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!