খালার বাড়িতে বেড়াতে এসে শিশু মরিয়মের করুণ মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

খালার বাড়িতে বেড়াতে এসে শিশু মরিয়মের করুণ মৃত্যু

  • রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক, এইবেলা ::

Manual5 Ad Code

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের উত্তর জয়চন্ডীতে পুকুরের পানিতে ডুবে মরিয়ম বেগম নামক ৩ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার (২৫ এপ্রিল) দুপুরে নিহত শিশু মরিয়মের খালা আঙ্গুরী বেগমের বাড়িতে এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের নবীনগর এলাকার শাহীন মিয়ার স্ত্রী আফিয়া বেগম নিজের শিশু কন্যাকে নিয়ে শনিবার বিকালে জয়চন্ডী ইউনিয়নের উত্তর জয়চন্ডী গ্রামের রফিক মিয়া ও আঙ্গুরী বেগম দম্পত্তির বাড়িতে বেড়াতে আসেন। আঙ্গুরী বেগম নিহত শিশু মরিয়মের আপন বড় খালা। রোববার দুপুরে সকলের অগোচরে বদনা দিয়ে পুকুর থেকে পানি তুলতে গিয়ে পড়ে যায় শিশু মরিয়ম।

Manual2 Ad Code

প্রায় ঘন্টা খানেক পর নিখোঁজ মরিয়মকে খুজতে গিয়ে পুকুরে তার দেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক (এমও) আসিফ হায়দার শিশু মরিয়মকে মৃত বলে জানান। তাৎক্ষণিক শিশু মরিয়মের মা-খালা ও আত্মীয়-স্বজনদের আর্তচিৎকারে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠে।

মরিয়মের খালু রফিক মিয়া বলেন, পুকুর পাড় দিয়ে তিনি কয়েকবার যাওয়া-আসা করেছেন। পানির নড়াচড়া এবং একটি বদনা পানিতে ভাসতেও তিনি দেখেছেন। কিন্তু কে জানে, সেখানে শিশু বাচ্চাটি পড়ে আছে ।

Manual5 Ad Code

স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান মিয়া পানিতে পড়ে শিশু মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!