কুলাউড়ায় করোনায় বৃদ্ধের মৃত্যু : বাড়ি লকডাউন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় করোনায় বৃদ্ধের মৃত্যু : বাড়ি লকডাউন

  • বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়ায় করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের আঘাতে জহুর উদ্দিন উরফে ময়না মিয়া (৯২)নামে এক ড্রাইভারের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনায় মৃত ময়না মিয়া কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার বাসিন্দা। ২৯ এপ্রিল থেকে তার বাড়ি লকডাউন করা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে।

Manual5 Ad Code

জানা যায়, গত সোমবার দিবাগত রাতে জহুর উদ্দিন উরফে ময়না মিয়া ড্রাইভারকে তার স্বজনরা অসুস্থ অবস্থায় সিলেট জালালাবাদ রাগিব রাবিয়া হাসপাতালে ভর্তি করেন। পরদিন মঙ্গলবার তার কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্ট পাওয়ার পূর্বেই বুধবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Manual6 Ad Code

পরে বুধবার বিকেলে তার স্বজনরা সিলেট হাসপাতাল থেকে তার লাশ কুলাউড়ার নিজ বাড়িতে নিয়ে আসে। লাশ নিয়ে বাড়িতে পৌঁছার পর সন্ধ্যায় কুলাউড়া হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মৃত ময়নার মিয়ার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে উপজেলা প্রশাসন মৃত ব্যক্তির স্বজনদের করোনা পজিটিভ রিপোর্টটি অবহিত করেন।

Manual8 Ad Code

কুলাউড়া হাসপাতালের স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: ফেরদৌস আক্তার জানান, মৃত ব্যক্তির করোনার রিপোর্ট পজিটিভ পাওয়ার পর প্রশাসন স্বাস্থ্যবিধি অনুযায়ী বুধবার রাতেই লাশ দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!