কুলাউড়ায় ৯টি মোবাইল ও ল্যাপটপসহ ২ চোর আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় ৯টি মোবাইল ও ল্যাপটপসহ ২ চোর আটক

  • শুক্রবার, ৭ মে, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

কুলাউড়া উপজেলা শহরের খানম প্লাজা থেকে চুরি হওয়ায় ৯টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ২ জনকে আটক করেছে। ০৬ মে রাতে অভিযান চালিয়ে চোরাই মালামালসহ আসামীদের আটক করা হয়।

Manual5 Ad Code

পুলিশ ও থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ এপ্রিল রাতে শহরের খানম প্লাজ থেকে বৃটিশ আমেরিকান টোবাকো কোম্পানীর পরিবেশকের অফিস থেকে ১১টি মোবাইল ও একটি ল্যাপটপ চুরি হয়। পরিবেশকের পক্ষ থেকে মো. জাকির হোসেন কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Manual2 Ad Code

অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে শহরের উত্তর কুলাউড়ার বাসিন্দা মুত জাফর আহমদের পুত্র মো. জাহিদুল ইসলাম দিপু (৩৫) ও পূর্ব জয়পাশা গ্রামের আব্দুল হান্নানের পুত্র মো. আজাদ মিয়া (২৭)কে আটক করে। তাদের কাছ থেকে ৯টি মোবাইল ও একটি ল্যাপটপ যার আনুমানিক মূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা।

Manual2 Ad Code

এঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা (নং ০৬ তারিখ ০৬/০৫/২১) দায়ের করা হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, আসামীদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে আটক করা হয়েছে। তাদের দেয়া তথ্যমতে মালামাল উদ্ধার করা হয়েছে। আটক আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!