কুলাউড়ার চাতলাপুর শুল্ক স্টেশনে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ার চাতলাপুর শুল্ক স্টেশনে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ

  • মঙ্গলবার, ১১ মে, ২০২১

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual3 Ad Code

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে তিনদিন কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে বন্ধ থাকবে আমদানি-রফতানি কার্যক্রম। মঙ্গলবার (১১ মে) চাতলাপুর শুল্ক স্টেশন সুত্রে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, দুই দেশের ব্যবসায়ীদের আলোচনার ভিত্তিতে আগামী ১৩ মে বৃহস্পতিবার থেকে ১৫ মে শনিবার চাতলাপুর স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ১৬ মে রোববার সকাল থেকে পূর্বের ন্যায় এ পথে আমদানি-রফতানিসহ কাস্টমসের কার্যক্রম ও বন্দরে পণ্য খালাস কার্যক্রম শুরু হবে।

চাতলাপুর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল রানা চৌধুরী বলেন, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে আগামী বৃহস্পতিবার থেকে শনিবার তিনদিন চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে বন্ধ থাকবে আমদানি-রফতানি কার্যক্রম। আগামী ১৬ মে রোববার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

Manual6 Ad Code

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের কাস্টমস সুপারিন্টেনডেন্ট আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সরকারি ছুটি চলাকালে দুজন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। যদি ব্যবসায়ীরা এ সময়ে পণ্য আমদানি-রফতানি করতে চান, তাহলে কর্মকর্তারা সহযোগিতা করবেন। তবে দুই দেশের ব্যবসায়ীরা ঈদের ছুটি উপভোগের সিদ্ধান্ত নেওয়ায় আমদানি-রফতানি বন্ধ থাকবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!