কুলাউড়ায় সড়কে প্রাণ গেলো ইংল্যান্ড প্রবাসী যুবকের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় সড়কে প্রাণ গেলো ইংল্যান্ড প্রবাসী যুবকের

  • মঙ্গলবার, ১১ মে, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

কুলাউড়া মৌলভীবাজার সড়কে ব্রাহ্মণবাজার এলাকায় ফানাই নদীর কাছে ১১ মে মঙ্গলবার ভোরে একটি প্রাইভেট কার দূর্ঘটনায় আসুক (৩৮) নামক ইংল্যান্ড প্রবাসী এক যবকের মৃত্যু হয়েছে। নিহত আসুক পাশর্^বর্তী জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র।

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকাল আনুমানিক ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা জুড়ীগামী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে গাড়ীর যাত্রী আসুক মিয়া গুরুতর আহত হন। দ্রুত তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আসুকের পারিবারিক সুত্রে জানা যায়, আসুক একজন ইংল্যান্ড প্রবাসী। বর্তমানে দেশে অবস্থান করছেন। দুবাই প্রবাসী তার ভাই দেশে আসলে তাকে আনতে প্রাইভেট কার যোগে ঢাকা এয়ারপোর্টে যান। ভাইকে নিয়ে ফেরার পথে গাড়ীর ড্রাইভার ঘুমে আচ্ছন্ন হলে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনা কবলিত হয়ে তিনি মারা যান।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, দূর্ঘটনায় আহত আসুককে দ্রুত মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মুত ঘোষণা করেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!