কুলাউড়ার রবিরবাজার মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন নাদেল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ার রবিরবাজার মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন নাদেল

  • বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিসিবির পরিচালক ও সিলেটের বহুল প্রচারিত দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিউল আলম চৌধুরী নাদেল শুক্রবার (১৪ মে) পবিত্র ঈদুল ফিতরের নামাজ কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজার জামে মসজিদে আদায় করবেন।

Manual4 Ad Code

ঈদের জামাতের পর কুলাউড়ার কৌলা গ্রামের নিজ বাড়ীতে তিনি অবস্থান করবেন। স্বাস্থ্যবিধি মেনে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মুসল্লীগণের সাথে সারাদিন তিনি ঈদের কুশল বিনিময় করবেন।

Manual1 Ad Code

এদিকে রবিরবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য আবু মো. নাসির উদ্দিন জানান, এখানে ঈদের জামাত সকাল ৯টার অনুষ্ঠিত হওয়ার কথা। তিনি আরো জানান, জামাত শেষে দেশের শান্তি ও অগ্রগতি এবং জনগণ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

এছাড়া বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুবরণকারীদের আত্মার শান্তি এবং আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!