বুদ্ধিমত্তায় অপরিপক্ষ রোজিনা ও আমাদের দলকানা সাংবাদিকতা- – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বুদ্ধিমত্তায় অপরিপক্ষ রোজিনা ও আমাদের দলকানা সাংবাদিকতা-

  • মঙ্গলবার, ১৮ মে, ২০২১

Manual6 Ad Code
আজিজুল ইসলাম ::
প্রথম আলোর সাংবাদিক রোজিনা। স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে বেশ কয়েকটি অনুসন্ধানী ও ক্রাইম রিপোর্ট করেছেন। এই সময়ে এমন দু:সাহস দেখানো এই নারী সাংবাদিককে স্যালুট।
সাধারণত এধরনের রিপোর্ট যারা করেন, আগে থেকেই তারা একটা শেল্টার নিয়ে কাজগুলো করেন। যাতে শারীরিক হামলা কিংবা মামলা না হয়। আমার সন্দেহ হয়, রোজিনার হাউজ (পত্রিকা) থেকে এই চক্রান্তটা হয়ে থাকতে পারে। নয়তো রোজিনা এবং উনার পত্রিকা কর্তৃপক্ষ কিছুটা হলেও এর একটা আভাস পাওয়ার কথা।
উনাকে দোষারূপ না করে বলবো-উনি যে সাহসিকতা দেখিয়েছেন, সেটা অনেক পূরুষ সাংবাদিকও করেন না। এতগুলো ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর উনার সতর্ক হওয়া উচিত ছিলো। দূর্ভাগ্য উনার উনি শারীরিকভাবে লাঞ্চনার শিকার হয়েছেন।
উনি একটি বিভাগের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেছেন মাত্র। তার জন্য হামলা মামলার শিকার হয়েছেন। যারা এই ঘটনাটি ঘটিয়েছে তার নেতৃত্বে ছিলেন সরকারের পদস্থ কর্মকর্তা। যিনি দুর্নীতিও করেন, আবার সাংবাদিকের উপর হামলা করেন। এমন দু;সাহস পেলেন কোত্থেকে?
আমাদের মহান সাংবাদিক নেতারা এখন কোথায়? নাকি দলের নেতাদের পা চাটায় ব্যস্ত। একজন নারী যদি অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে লিখে হামলা মামলার শিকার হয়। আর সাংবাদিক নেতারা যদি এমন কাজের প্রতিবাদও করেন না, তাহলে চুড়ি পরে ঘরে বসে থাকাই উত্তম।
রোজিনা দেখিয়ে দিয়েছেন, এখনই জেগে উঠার সময়- অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে। নয়তো রোজিনার মতো আজ নয়তো কাল আপনাকেও এমন করুন পরিণতির জন্য প্রস্তত থাকতে হবে। আর যদি দলকানা হন, তাহলে- পা চাটুন আর সাংবাদিকতা ছাড়ুন।#
লেখক- গণমাধ্যম কর্মী

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!