জুড়ীতে দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

জুড়ীতে দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, জুড়ী:

জুড়ী উপজেলায় আন্তর্জাতিক সংস্থা ‘কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে উপকারভোগী দুই শতাধিক শিশুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code

উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা খাসি পুঞ্জিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এবং খাদ্য সামগ্রী, শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

Manual8 Ad Code

লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এলডিএফ) চেয়ারম্যান মিসেস লাভলী সুছিয়াংয়ের সভাপতিত্বে এবং সমাজকর্মী মাইকেল নংরুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বাবলু সূত্রধর, ফুলতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম সেলু।

Manual8 Ad Code

এ সময় আরও উপস্থিত ছিলেন, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের (বিডি-০৪৩০) চেয়ারম্যান সুইউং আমলেনরং, প্রকল্প ব্যবস্থাপক ডিকো সুরং, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের (বিডি-০৪০১) প্রকল্প ব্যবস্থাপক টারজেন পাপাং, বিডি-০৪৩২ এর প্রকল্প ব্যবস্থাপক স্টিফেন মারলিয়া, এলবিনটিলা খাসি পুঞ্জির প্রতিনিধি ওয়ানমন লংডঃ প্রমুখ।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্যাকেটের মধ্যে রয়েছে ১২ কেজি চাল, ৫ কেজি আলু, ৩ কেজি ডাল এবং ২ লিটার সয়াবিন তেল। শিক্ষা উপকরণ খাতা, কলম এবং স্বাস্থ্য সরঞ্জাম মধ্যে রয়েছে পেপসোডেন্ট পেস্ট, লাইভবয় সাবান, তিব্বত বল সাবান এবং প্যারাসুট তেল ইত্যাদি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!