সাংবাদিক রোজিনাকে নির্যাতনের বিচার বিভাগীয় তদন্ত দাবি সিবিসাসের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা

সাংবাদিক রোজিনাকে নির্যাতনের বিচার বিভাগীয় তদন্ত দাবি সিবিসাসের

  • বুধবার, ১৯ মে, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, ঢাকা ::

Manual4 Ad Code

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে টানা পাঁচ ঘণ্টা অবরুদ্ধ রাখা, শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা, তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় পাঠানো, ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের, জামিন না দিয়ে থানায় আটক রাখা, ৬ দিনের রিমান্ডে নেয়ার আবেদন এবং জামিন আবেদন বাতিল হয়ে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সিলেট বিভাগ সাংবাদিক সমিতি-সিবিসাস।

সংগঠনের সভাপতি আজিজুল পারভেজ, সাধারণ সম্পাদক ঝর্ণা মনি এক বিবৃতিতে অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি এবং বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। তারা বলেন, একজন খ্যাতিমান সংবাদিক যিনি এজন নারী, তাঁর সঙ্গে যে আচরণ করা হয়েছে তা সভ্য সমাজ ও রাষ্ট্রে কখনো কল্পনা করা যায় না।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!