প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজুর সাথে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজুর সাথে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

  • বুধবার, ১৯ মে, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু এর সাথে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা ও চা চক্র আয়োজন করা হয়। ১৮ মে সোমবার রাত ৮ ঘটিকায় সমিতির দক্ষিণ বাজারস্থ কার্য্যালয়ে সংগঠনের সভাপতি জনাব বদরুজ্জামান সজল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির সিনিয়র সহ সভাপতি হাজি রফিক মিয়া ফাতু, সিনিয়র সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, বিশিষ্ট ব্যবসায়ী শেলুর রহমান, খন্দকার অজিউর রহমান আসাদ, মোঃ নোমান আহমদ, মোঃ আমিনুল ইসলাম, সমিতির কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, মহিলা বিষয়ক সম্পাদিকা সুফিরা রহমান ইতি, ক্রীড়া সম্পাদক খন্দকার সাইফুর রহমান আফজল, ওয়ার্ড সম্পাদক, আব্দুল্লাহ আল মনি, অশোক চন্দ্র, গৌছ মিয়া,মোঃ আব্দুল মুহিত, এজাজ মাহমুদ চৌধুরী ফুল ও মোঃ নজরুল ইসলাম। ওয়ার্ড সদস্য, রিংকু বর্ধন, শেখ সুমন,মারুফ আহমদ জালাল, কামাল আহমদ, কাউছার আহমদ সাব্বির, আব্দুল মন্নান, হায়দর আলী, রাসেল আহমদ, এনামুল ইসলাম, মোঃ সোনা মিয়া,জুনেদ আহমদ, নাজিম বখশ ও মোঃ মোস্তফা মিয়া প্রমুখ।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির গতিশীল কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে বলেন,সমিতির সকল কর্মকাণ্ডে আমার সহযোগিতা অব্যাহত থাকবে। ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের বিভিন্ন দাবীর প্রেক্ষিতে উনার অবস্থান থেকে সম্ভব সব কিছু করার আশ্বাস প্রদান করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!