কুলাউড়ায় সৎ বোনের টাকা আত্মসাৎ, স্বামীকে কুপিয়ে জখম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় সৎ বোনের টাকা আত্মসাৎ, স্বামীকে কুপিয়ে জখম

  • শুক্রবার, ২১ মে, ২০২১

Manual1 Ad Code

নিজস্ব প্রতিনিধি: কুলাউড়ায় সৎ বোনের টাকা আত্মসাতের জের ধরে সৎ বোনের স্বামিকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে । ১৯ মে (বুধবার) রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের দক্ষিণ টাট্রিউলি গ্রামে এ ঘটনা ঘটে। দক্ষিণ টাটিউলি গ্রামের মনোয়ারা বেগম (২৪) ৬ বছর প্রবাসে ছিলেন । প্রবাসে থাকাকালীন সময়ে সৎ ভাইয়ের নিকট নিজের উপার্জিত টাকা পাঠিয়ে জমা রাখেন । দেশে ফিরে নিজের টাকা দাবি করলে মনোয়ারা বেগমের সৎ ভাই হেলাল মিয়া (৫২) টাকা দিতে অস্বীকৃতি জানান । বিভিন্ন সময়ে টাকার হিসাব চাইলে হেলাল মিয়া উল্টো টাকার বিষয় অস্বীকার করে ঝগড়া বিবাদ শুরু করেন । চলতি বছরে মনোয়ারা বেগমের একটি শিশু জন্মগ্রহণ করে । সে সময়ে নিজের পাওনা টাকা দাবি করলে মনোয়ারা বেগমের স্বামীর উপর ক্ষিপ্ত হয় সৎ ভাই হেলাল মিয়া (৫২)।

Manual1 Ad Code

প্রবাস থেকে পাঠানো নিজের পাওনা টাকার জের ধরে ১৯ মে (বুধবার) রাতে মনোয়ারা বেগমের স্বামী ইছহাক আলীর (৪৫) উপর অতর্কিত হামলা করেন সৎ ভাই হেলাল মিয়া (৫২), তার দুই ছেলে সালাউদ্দিন (২১), আলাউদ্দিন(২৫) ও স্ত্রী রহিমা বেগম (৩৫)। হামলায় সালাউদ্দিন ও আলাউদ্দিন চাকু ও রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে । পরে ইছহাক আলীকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে কর্তব্যরত চিকিসৎক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন

Manual5 Ad Code

মনোয়ারা বেগম বলেন, “প্রবাসে থাকাকালীন সময়ে আমার সৎ ভাই হেলাল মিয়াকে প্রতি মাসে বিভিন্ন অংকের টাকা প্রেরণ করি । আমারটাকা দিয়ে আমার নামে জমি ও বাড়ি কেনার কথা বললেও সবই নিজের নামে করেছে আমার আমার সৎ ভাই হেলাল মিয়া। “

Manual1 Ad Code

প্রবাসে থেকে ৬ বছরে প্রায় ২০ লক্ষ টাকা সৎ ভাই হেলাল মিয়ার কাছে পাঠানোর দাবী করছেন মনোয়ারা বেগম এছাড়াও বিদেশ থেকে আনা স্বর্ণালংকার হেলাল মিয়া কুক্ষিগত করেছেন বলে জানান তিনি। এ ঘটনায় মনোয়ারা বেগম সৎ ভাই হেলাল মিয়া, তার দুই ছেলে ও স্ত্রীকে আসামি করে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।

কুলাউড়া থানার এস আই মো:নাঈম হাসান জানান, পাওনা টাকার জের ধরে ইছহাক আলীকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে মামলার আসামি আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!