কুলাউড়ায় চা বাগান কর্তৃক গাছ কাটার ঘটনায় বেলার উদ্বেগ প্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় চা বাগান কর্তৃক গাছ কাটার ঘটনায় বেলার উদ্বেগ প্রকাশ

  • রবিবার, ৩০ মে, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

কুলাউড়ার উপজেলায় কাঁকড়াছড়া পানপুঞ্জিতে রেহানা চা বাগান কর্তৃক গাছ কাটার হিড়িক চলছে এ অভিযোগের ভিত্তিতে ২৯ মে শনিবার এলাকা পরিদর্শণ করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রতিনিধি দল।

বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আক্তার, ফিল্ড অফিসার আল-আমিন সরদারসহ উক্ত পরিদর্শনে ছিলেন তাহমিনা ইসলাম, অধ্যাপক সোশাল ওয়ার্ক ডিপার্টমেন্ট, শাহজালাল বিশ্ববিদ্যালয়, সালেহ এলাহী কুটি, জেলা প্রতিনিধি, দেশ টিভি, আজিজুল ইসলাম, সাংবাদিক দৈনিক যুগান্তর ও একাত্তরের কথা, আব্দুল কুদ্দুস, কুলাউড়া প্রতিনিধি দৈনিক উত্তরপূর্ব।

Manual7 Ad Code

বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আক্তার বলেন, এটা একেবারেই অবিবেচক ও অমানবিক। যেখানে পুঞ্জিবাসীর জীবীকার একমাত্র অবলম্বন গাছ সেখানে নির্বিচারে গাছ কেটে শুধুমাত্র পরিবেশের ক্ষতিই করা হয়নি, পুঞ্জিবাসীর জীবন জীবিকার উপর আঘাত করা হয়েছে। একটা বিষয় লক্ষণীয় রেহেনা চা বাগান কাকড়াছড়া পানপুঞ্জিকে সাব-লীজ প্রদান করেছে। ২০১৩ সাল সাব-লীজের মেয়াদ শেষ হবার পর থেকেই গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে এবং সেখানে চায়ের চারা রোপন করছে। দেশের প্রচলিত আইনে সাব লীজের কোনো বিধান নেই। এ সমস্যা সমাধানে অতিদ্রুত ব্যবস্থা নেয়া উচিত।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!