কুলাউড়ায় ঘরের ছাদে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় ঘরের ছাদে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

  • শুক্রবার, ১১ জুন, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে বিদ্যুৎ স্পর্শে শুক্রবার ১১ জুন নাহিদ মিয়া (১৮) নামক এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Manual7 Ad Code

নিহতের পরিবারের লোকজন ও কাদিপুর ইউনিয়নের মেম্বার গোলাম মোস্তফা জানান, কাদিপুর ইউনিয়নের চুনঘর গ্রামের ফারুক মিয়ার পুত্র নাহিদ মিয়া শুক্রবার জুম্মার নামাযের আগে বাড়ির ছাদে উঠেন বৈদ্যুতিক কাজ করতে। কিন্তু অসাবধানতাবশত তিনি মেইন লাইন থেকে ঘরের সংযোগ লাইনে বিদ্যুৎ স্পর্শ হন। বিদ্যুৎস্পর্শ হওয়ার পর জোরে চিৎকার দিলে বাড়ির লোকজন এগিয়ে যান। কিন্তু ততক্ষণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যান এবং নাহিদকে উদ্ধার করে কুলাউড়া শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহত নাহিদ মিয়ার লাশ দাফনের জন্য পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!