মুরগি-ডিমের টাকাও আত্মসাৎ করল এহসান গ্রুপ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

মুরগি-ডিমের টাকাও আত্মসাৎ করল এহসান গ্রুপ!

  • শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

Manual4 Ad Code

নিউজ ডেস্ক:-শরিয়াভিত্তিতে লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এহসান গ্রুপ। এই গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে প্রতারণার আশ্রয় নিয়ে টাকা হাতিয়ে নেন। তিনশ কর্মচারী খাটালেও তাদের বেতন দিতে হতো না। তারাই গ্রাহক জোগাড় করে এনে দিতেন। গ্রাহকের পাশাপাশি এই কর্মচারীরাও প্রতারণার শিকার হয়েছেন।

গত ৯ সেপ্টেম্বর রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর তোপখানা রোড এলাকায় অভিযান চালিয়ে রাগীব আহসান (৪১) ও তার সহযোগী আবুল বাশার খানকে (৩৭) গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ভাউচার বই, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। এ ছাড়া পিরোজপুরে গ্রেফতার হয়েছে তার আরও দুই ভাই।

Manual3 Ad Code

এহসান গ্রুপের এমডি রাগীব আহসানকে গ্রেফতারের পর তাদের নানা প্রতারণার খবর বেরিয়ে আসছে। বেশি লাভের আশায় প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করে নিঃস্ব হয়ে এখন পথে বসেছেন বহু গ্রাহক। এহসান গ্রুপের প্রতারণা থেকে মানুষের ডিম ও মুরগি বিক্রির জমানো টাকাও বাদ যায়নি।

Manual5 Ad Code

পিরোজপুর শহরের পিটিআই এলাকার বাসিন্দা দিনমজুর আবদুর রাজ্জাক। এহসান গ্রুপে টাকা বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছেন তিনি। গায়ে খেটে উপার্জন করা টাকা বিনিয়োগ করেছিলেন এহসান গ্রুপে। রাজ্জাকের অভিযোগ, তার মায়ের ডিম ও মুরগি বিক্রির টাকাও বিনিয়োগ করিয়ে আত্মসাৎ করেছে এহসান গ্রুপ।

এহসান গ্রুপের কার্যক্রম সুদমুক্ত জেনে রাজ্জাক ৫০ হাজার ও তার বাবা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে ১ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন সেখানে। রাজ্জাক জানান, তার মা রহিমা বেগম বাড়িতে দেশি মুরগি পালন করতেন। মুরগি ও ডিম বিক্রি করে ৫০ হাজার টাকা জমিয়েছিলেন মা। শরিয়াভিত্তিতে লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতিতে এহসান গ্রুপে সেই টাকাও জমা দেওয়া হয়। মেয়াদ শেষ হওয়ার পর সেই টাকা ভাঙিয়ে আবার এককালীন পদ্ধতিতে জমা রাখা হয়। এখন ওই টাকা আর ফেরত দিচ্ছে না এহসান গ্রুপ।

Manual6 Ad Code

এহসান গ্রুপের কাছে ৫ লাখ টাকা পাওনা বলে দাবি করেন রাজ্জাক। তিনি এই টাকা ফেরত পেতে প্রশাসনের সহায়তা চেয়েছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!