বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন

  • শনিবার, ৭ মার্চ, ২০২৬

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ইনচার্জ ও এলাকায় গরীবের চিকিৎসক হিসেবে পরিচিত ডা. নজরুল ইসলামকে আকস্মিক বদলি করায় ক্ষুব্ধ হয়ে ওঠেছেন এলাকাবাসি। তিনি এলাকায় মানবিক ডাক্তার হিসেবেও পরিচিত। হঠাৎ এমন মানবিক চিকিৎসকের বদলি আদেশকে তারা সহজভাবে মেনে নিতে পারছেন। প্রিয় চিকিৎসকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শনিবার বিকেলে স্বাস্থ্য কেন্দ্রের সামনে সর্বস্তরের এলাকাবাসি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

Manual4 Ad Code

৪ মার্চ স্বাক্ষরিত বদলি আদেশের চিঠিটি ৫ মার্চ ধরিয়ে দিয়ে ডা. নজরুল ইসলামকে মাত্র তিন দিনের মাথায় ৮ মার্চ মধ্যে নতুন কর্মস্থল শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যোগদানের নির্দেশ দেন মৌলভীবাজার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন ভুইয়া। আর এই বদলি শুনেই এলাকাবাসি ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারিদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করে। অনেকেই বলছেন এই বদলি আদেশকে অমানবিক, ষড়যন্ত্র মুলক ও হয়রানিমুলক। এর পেছনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকার ইন্ধন থাকার দাবি করছেন।

অবিলম্বে ডা. নজরুল ইসলামের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন সুজানগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. বাবুল হোসেন, সহসভাপতি তাজ উদ্দিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের আহমদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সমাজসেবক তাজির আহমদ, রুবেল আহমদ প্রমুখ। বক্তারা বলেন, অত্যন্ত নিবেদিতপ্রাণ এই চিকিৎসককে বদলি করলে এই এলাকার সাধারণ মানুষ চিকিৎসা বঞ্চিত হয়ে পড়বেন। হতদরিদ্র মানুষের ভরসা ডা. নজরুল ইসলাম। এলাকাবাসির স্বার্থে তার বদলি আদেশ প্রত্যাহার করতে হবে। ‘জনস্বার্থ বিরোধী’ ও ‘ষড়যন্ত্রমুলক’ বদলি এই আদেশ প্রত্যাহার করা না হলে সুজানগর ইউনিয়নবাসী আরও কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!