মৌলভীবাজার জেলা প্রশাসনের ব্যতিক্রমি উদ্যোগ চালু হচ্ছে ট্যুরিস্ট বাস সার্ভিস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

মৌলভীবাজার জেলা প্রশাসনের ব্যতিক্রমি উদ্যোগ চালু হচ্ছে ট্যুরিস্ট বাস সার্ভিস

  • মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

Manual1 Ad Code

আব্দুর রব ::

দেশ-বিদেশের পর্যটকদের যাতায়াত সুবিধায় বড়লেখা ও শ্রীমঙ্গল থেকে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ট্যুরিস্ট বাস সার্ভিস। মৌলভীবাজার জেলা প্রশাসন এর উদ্যোগ গ্রহণ করেছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ট্যুরিস্ট বাস সার্ভিস উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসনের ব্যতিক্রমী এ উদ্যোগে প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসুদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে।

Manual7 Ad Code

মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার প্রান্তিক উপজেলা বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে রয়েছে মনোমুগ্ধকর সবুজ গালিচা চা বাগান, প্রাকৃতিক ঝর্ণা মাধবকু- ইকোপার্ক, লাউয়াছড়া ইকোপার্ক, গগণটিলা পাহাড়, খাসিয়া পল্লী, দেশের সর্ববৃহৎ জলাভুমি হাকালুকি হাওড়, পাখিবাড়ি, মাধবপুর লেক, সিতেশ বাবুর চিড়িয়াখানা, বাইক্কা বিলসহ অসংখ্য পিকনিক স্পট ও বিনোদন কেন্দ্র। যেখানে প্রতিদিন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে দেশ বিদেশের পর্যটকরা ছুটে আসেন। কিন্তু যাতায়াতের সঠিক ধারণা না থাকায় দূরদূরান্তের পর্যটকরা ১/২টি দর্শণীয় স্থান দেখেই বাকিগুলোর সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হন। মাঝেমধ্যে তারা নানা বিড়ম্বনায়ও পড়েন। কম সময় ও কম খরচে অতি সহজে এসব পর্যটন কেন্দ্রগুলো দর্শণের ব্যবস্থা নিতেই জেলা প্রশাসন মৌলভীবাজারে চালু করতে যাচ্ছে ট্যুরিস্ট বাস সার্ভিস।

Manual4 Ad Code

জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা জানান, বৃহস্পতিবার ট্যুরিস্ট বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধনের লক্ষে প্রস্তুতি চলছে। সকল পর্যটকের জন্য বাসসার্ভিসটি উন্মুক্ত থাকবে। প্রাথমিকভাবে ৪০ সিটের দুইটি বাস দিয়ে দুইটি প্যাকেজে এ সার্ভিস চালু করা হচ্ছে। প্রথম প্যাকেজের ট্যুরিস্ট বাস প্রতিদিন সকাল ৯টায় পর্যটক নিয়ে শ্রীমঙ্গল থেকে যাত্রা শুরু করবে বড়লেখার দিকে। আর দ্বিতীয় প্যাকেজের বাস একই সময়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বড়লেখা থেকে যাত্রা শুরু করবে। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews