ভালোবাসা দিবসে ছিন্নমূল শিশুদের পাশে ছায়াপথ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ভালোবাসা দিবসে ছিন্নমূল শিশুদের পাশে ছায়াপথ

  • সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::

আজ ফাল্গুনের প্রথম দিন, বিশ্ব ভালোবাসা দিবস। এবারে বসন্ত ও ভালোবাসা দিবস হাত ধরাধরি করে আসার কারণে উৎসবে এসেছে ভিন্ন মাত্রা। দিনটিতে নওগাঁর আত্রাইয়ের ছায়াপথ সংগঠনটি আয়োজন করেছে এক ব্যতিক্রমী উদ্যোগ। তারা ছিন্নমূল একশতাধিক শিশুর জন্য আয়োজন করেছে একবেলা আহারের।

সোমবার দুপুরে উপজেলার গান্ধি আশ্রম মোড়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার অধিকার বঞ্চিত ছিন্নমূল শিশুদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual8 Ad Code

ছায়াপথ সংগঠনের উদ্যোগে এ আয়োজনে উপস্থিত ছিলেন, ছায়াপথ সংগঠনের প্রতিষ্ঠাতা ডা. আশিশ কুমার, উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন মিঠু, ডা. আতাউল হক, উদ্যোক্তা আমানুল্লাহ্ ফারুক বাচ্চু, রাকিব শুভ, তারেক শেখ, রিমন মুরশেদ প্রমূখ।

এ সময় ডা.আশিশ কুমার বলেন, ছিন্নমূল শিশুদের নিয়ে ভালোবাসার আনন্দ উপলব্ধির জন্য আমরা এ আয়োজন করেছি। আমি মনে করি, সমাজের প্রতিটি শিশুরই আদর, স্নেহ-ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে। তাই ভালোবাসা দিবসে এসব শিশুদের সঙ্গে আনন্দ উপলব্ধির জন্য ছায়াপথ সংগঠনের উদ্যোগে একশতাধিক শিশুকে নিয়ে এ আয়োজন করা হয়।

Manual6 Ad Code

উদ্যোক্তা আমানুল্লাহ্ ফারুক বাচ্চু বলেন, সুবিধা বঞ্চিত ও পথশিশুরা আমাদের সমাজেরই একটা অংশ। তারা এ সমাজে বাস করলেও এ ভালোবাসা থেকে অনেকটাই দূরে থাকে। এ সমাজের অধিকাংশ মানুষই মধ্যবিত্ত ও ধনী পরিবারের শিশুদেরকে আদর-সোহাগ করতে বেশি পছন্দ করে থাকে। অধিকার বঞ্চিত এ শিশুদের নিয়ে ভবিষ্যতে আরও বড় আয়োজন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।#

Manual2 Ad Code

অনুষ্ঠানে ছিন্নমূল শিশুরা নাচ, গান এবং কবিতা আবৃতিসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করে। অনুষ্ঠানে অংশগ্রহণ করা ছিন্নমূল শিশুদের অভিব্যক্তিও ছিল অন্যরকম। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!