নারী উন্নয়নে অবদানের সম্মাননা পেলেন মহিলা আ’লীগের সভাপতি সুমি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

নারী উন্নয়নে অবদানের সম্মাননা পেলেন মহিলা আ’লীগের সভাপতি সুমি

  • বুধবার, ১৬ মার্চ, ২০২২

Manual7 Ad Code

 ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

Manual6 Ad Code

“নারীর সুস্বাস্থ্য ও জাগরণ” শ্লোগানে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে ও নারী উন্নয়নে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন সিলেটের ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামলীগের সভাপতি মহিমা সুলতানা সুমি। গত ১১ই মার্চ রাজধানী ঢাকার পূর্বাচলে সী শেল পার্কে সারা বাংলার এসএসসি “আমরা ৯৩” কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক জমকালো অনুষ্ঠানে এই সম্মানা স্মারক প্রদান করা হয়।

সারাবাংলার এসএসসি আমরা ৯৩ কেন্দ্রীয় কমিটির পক্ষ বাংলাদেশের ৮টি বিভাগের ১৬জন নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এর মধ্যে সিলেটের ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মহিমা সুলতানা সুমিকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। মহিমা সুলতানা সুমি ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামলীগের সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। নারীর ক্ষমতায় ও নারী উন্নয়নে তিনি দীর্ঘ দিন থেকে কাজ করে যাচ্ছেন। মহিমা সুলতানা সুমি সিলেটের ঐতিহ্যবাহী তাজপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি জুবেল আহমদ সেকেলের সহধর্মীনি। সম্মাননা স্মারক প্রদান করায় সারা বাংলার এসএসসি “আমরা ৯৩” কেন্দ্রীয় কমিটিসহ এর সাথে সম্পৃক্ত সকলকে মহিমা সুলতানা সুমির ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি নারী উন্নয়ন রাবজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা কালে সংশ্লিষ্ট সকলের অব্যাহত সহযোগীতা কামনা করেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!