বড়লেখায় সেচযন্ত্রে বিল শুকিয়ে মাছ ধরার অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু জুড়ীতে রুহেল ট্রাভেল অ্যান্ড ট্যুরসের সাফল্য—৪২টি পর্তুগাল ভিসা সম্পন্ন হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  ছাতক কৃষকের কান্না : পাহাড়ি ঢল–টানা বৃষ্টিতে ফসল ডুবছে ভুয়া এলসিতে পাচারকালে- বড়লেখায় দেড় কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ : গ্রেফতার ১, বিজিবির ওপর হামলা ওসমানীনগরে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের

বড়লেখায় সেচযন্ত্রে বিল শুকিয়ে মাছ ধরার অভিযোগ

  • মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখার সুজানগর ইউনিয়নের বড়থল এলাকায় পানির তীব্র সংকটের মধ্যে ইজারাদার মৎস্যজীবি সমিতি বড়জালাই (বদ্ধ) নামক সরকারি জলমহাল অবৈধভাবে সেচযন্ত্রে শুকিয়ে মাছ ধরার পায়তারা করছে। অসাধুরা ইতিমধ্যে বিলের প্রায় অর্ধেক শুকিয়ে ফেলেছে। এব্যাপারে ভুক্তভোগী এলাকাবাসী সোমবার ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান তিনটি সেচযন্ত্র বন্ধ করেছেন। তবে অবৈধ সেচপাম্পগুলো জব্দ না করায় এবং অসাধুদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা না নেয়ায় বন্ধের কিছু সময় পরেই তারা পুণরায় সেচ মেশিনগুলো চালু করেছে। এতে এলাকায় ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

Manual5 Ad Code

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বড়থল গ্রামের প্রায় ৩ হাজার বাসিন্দার দৈনন্দিন কাজের পানির উৎস হচ্ছে ২০ একর আয়তনের বড়জালাই (বদ্ধ) জলমহাল। সরকারি এ জলমহালটি গ্রামবাংলা মৎস্যজীবি সমবায় সমিতি ইজারা নিয়েছে। শুকিয়ে মাছ ধরার নিয়ম না থাকলেও ইজারাদার সমিতির লোকজন গত কয়েকদিন ধরে ৪টি মেশিনে বিলের পানি সেচ করছে। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে জলাশয় শুকিয়ে মাছ ধরায় একদিকে মাছের বংশ বিলুপ্তির আশংকা অন্যদিকে গ্রামের লোকজন পানির জন্য মারাত্মক দুর্ভোগে পড়বেন। জলাশয়টি শুকিয়ে ফেললে গ্রামের অগভীর নলকুপ পানিশূন্য হয়ে পড়ারও আশংকা রয়েছে।

Manual2 Ad Code

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান জানান, জলমহাল সেচযন্ত্রে পানি সেচ দেয়ার নিয়ম নেই, এটি সম্পুর্ণ অবৈধ। অভিযোগ পেয়ে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে জলাশয়ে তিনটি মেশিনে পানি সেচ চলতে দেখে তা বন্ধ করে দিয়েছেন। এব্যাপারে ইজারাদার সমিতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!