শিক্ষক হত্যা ও লাঞ্চনার প্রতিবাদে কমলগঞ্জে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

শিক্ষক হত্যা ও লাঞ্চনার প্রতিবাদে কমলগঞ্জে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

  • শনিবার, ২ জুলাই, ২০২২

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: সাভারে কলেজ শিক্ষক প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্চনার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে শনিবার দুপুর ২টায় উপজেলা চৌমুহনা চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো: হেলাল উদ্দিনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রধান শিক্ষক বিলকিস বেগম, লেখক-গবেষক আহমদ সিরাজ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, অধ্যাপক আব্দুল মোমিত চৌধুরী, ফজলুর রহমান, সেলিম আহমদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী, সত্যেন্দ্র কুমার পাল, কৃষ্ণ কুমার সিংহ, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা সিরাজুল ইসলাম, মোশাহীদ আলী, আজিজুর রহমান চৌধুরী প্রমুখ।

Manual7 Ad Code

মানববন্ধনে বক্তারা প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্চাণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালনের কারণে আর যেন কোনও শিক্ষক নির্যাতন ও মৃত্যুর মুখোমুখি না হন। এজন্য আমরা এহেন ঘৃণ্য অপরাধের দৃষ্টাষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!