শনিবার থেকে নতুন দামে জ্বালানী তেল বিক্রী হবে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

শনিবার থেকে নতুন দামে জ্বালানী তেল বিক্রী হবে

  • শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

Manual8 Ad Code

এইবেলা অনলাইন ডেস্ক :: দেশে জ্বালানির দাম বেড়েছে। নতুন দামে জ্বালানী তেল বিক্রয় শুরু হবে শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টা থেকে। এর ফলে দেশের জনগনের ব্যয় বাড়লো এক লাফে পঞ্চাশ শতাংশ!  জ্বালানী তেলের দাম বাড়ায়, বাড়বে সকল প্রকার পরিবহন ব্যয়, নিত্য পণ্যের মূল্য, বাসা ভাড়াও। শুধু বাড়বে না আয়। সাথে বাড়বে সাধারণ মানুষের হায় হুতাশ।

অর্থাৎ ৬ আগস্ট শনিবার থেকে নতুন দামে জ্বালানী তেল বিক্রয় করা হবে।  নতুন দাম অনুযায়ী লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা, অকটেন ১৩৫ ও পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Manual1 Ad Code

এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি হওয়ার কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), ইস্টার্ন রিফাইনানি লিমিটেড (ইআরএল) এ পরিশোধিত এবং আমদানি/ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায়ে পুণঃনির্ধারণ করা হলো। শুক্রবার রাত ১২ টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভিতর ভোক্তা পর্যায়ে এই দর কার্যকর হবে।

Manual3 Ad Code

এর আগে একই দিন বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ডিজেল, পেট্রোল, অকটেন ছাড়াও গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

Manual2 Ad Code

উল্লেখ্য, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিগত ছয় মাসে (ফেব্রুয়ারি-জুলাই, ২০২২) জ্বালানি তেল বিক্রয়ে (সকল পণ্য) ৮০১৪ দশমিক ৫১ কোটি টাকা লোকসান দিয়েছে। এতে আন্তর্জাতিক তেলের বাজার পরিস্থিতির কারণে বিপিসির আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখাতে যৌক্তিক মূল্য সমন্বয় অপরিহার্য হয়ে পড়েছিল।

যেখানে বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় পার্শ্ববর্তী দেশে ভারতও সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। দেশটিতে গত ২২ মে ডিজেলের মূল্য বাড়িয়ে প্রতি লিটার ৯২.৭৬ রুপি এবং পেট্রোল লিটারপ্রতি ১০৬.০৩ রুপি নির্ধারণ করা হয়েছে। এই মূল্য বাংলাদেশি টাকায় যথাক্রমে ১১৪.০৯ টাকা এবং ১৩০.৪২ টাকা (১ রুপি = গড় ১.২৩ টাকা)।

Manual8 Ad Code

অর্থাৎ বাংলাদেশে কলকাতার তুলনায় ডিজেলের মূল্য লিটারপ্রতি ৩৪.০৯ এবং পেট্রোল লিটারপ্রতি ৪৪.৪২ টাকা কমে বিক্রয় হচ্ছিল। এমন পরিস্থিতিতে মূল্য কম থাকায় তেল পাচার হওয়ার আশঙ্কাও ছিল। এরই মাঝে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম পুনঃনির্ধারণ করা হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!