বড়লেখার সাবাজপুর চা বাগানের ভূমি রক্ষায় শ্রমিকদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

বড়লেখার সাবাজপুর চা বাগানের ভূমি রক্ষায় শ্রমিকদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সাবাজপুর চা বাগানের লীজকৃত ভূমি ‘ভূমিদস্যুদের’ কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছেন বাগান শ্রমিকরা। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা চত্বরে এই কর্মসূচি পালিত হয়। পরে ইউএনও’র মাধ্যমে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে এই চা বাগানের ৫ শতাধিক চা শ্রমিক অংশ নেন। ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, থানার ওসি মো. আব্দুল কাইয়ুম প্রমুখ।

মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন সাবাজপুর চা বাগান শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি মেঘনাথ নায়েক, চা শ্রমিক দুলনী কর্মকার, রাধামনি নায়েক, কাজল কৃষ্ণ গোয়ালা, রিকমন বাউরি, কৃষ্ণ গোয়ালা, ধনঞ্জয় নায়েক, অভিনন্দন রিকমন, আনন্দ রিকমন, শ্যামরা কর্মকার, কেরামত সরদার, আব্দুল মজিদ, মাসুক মিয়া ও জামাল মিয়া প্রমুখ।

Manual2 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, বোবারথল এলাকার একটি ভূমিদস্যু চক্র জোরপূর্বক সাবাজপুর চা বাগানের ভূমিতে বসতি গড়ে তুলেছে। ভূমিদস্যু চক্রটি প্রায় বাগানের চা গাছ কেটে নষ্ট করছে। অবৈধভাবে বিভিন্ন প্রজাতির গাছ ও বাঁশ কেটে বিক্রি করছে। তারা বাগানের চা শ্রমিকদের কাজে বাধা দিচ্ছে। নানা হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এতে শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমানে সাবাজপুর বাগানের সীমানা বিরোধ মীমাংসার আপোষ নিষ্পত্তি করতে চাইলে চক্রটি অস্বীকৃতি জানিয়েছে। বাগানের সম্প্রসারণ (আবাদি) কাজ করতে গেলে তারা শ্রমিকদেরকে ভয়ভীতি ও বাধা প্রদান করছে। ইদানিং দখলকৃত জায়গায় তাদের ঘর নিজেরাই আগুনে পুড়িয়ে শ্রমিক ও পাহারাদারের নামে দোষ দিচ্ছে। এমনকি মিথ্যা মামলার প্রস্তুতিও নিচ্ছে। যার কারণে আমরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি। তারা অবিলম্বে বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

Manual7 Ad Code

জানা গেছে, ২০০৫ সালে ‘সাবাজপুর’ চা বাগান মালিকানা গ্রহণ করে স্কয়ার গ্রুপ। ওই বাগানের আয়তন প্রায় ২৮৮৭ একর। ২০০৭ সালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে চা বাগানের ইজারা নেয়। তখন থেকেই স্কয়ার গ্রুপ সরকারের নির্ধারিত ইজারার শর্ত মেনে ভূমিতে চা চাষ ও চা উৎপাদন করে আসছে। সংশ্লিষ্টরা প্রতি বছর সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব প্রদান করছে।

চা-বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২ সালে স্থানীয় একটি ভূমিদস্যু চক্র অবৈধভাবে সাবাজপুর চা বাগানের লিজকৃত প্রায় ভূমি দখলের উদ্দেশ্যে সেখানে কয়েকটি ঘর তৈরি করে। এরপর থেকে তারা চা শ্রমিকদের সেখানে কাজ করতে বাধা দিচ্ছে। নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। এতে বাগানের চা পাতা উত্তোলনের কাজ ব্যাহত হচ্ছে। ওই ভূমিদস্যু চক্রটি ২০১৬ সালে একইভাবে বাগানের আরেকটি অংশের ভূমি দখলের চেষ্টা চালায়। পরে প্রশাসন অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করতে সক্ষম হয়। কিন্তু আবারো ওই চক্রটি বাগানের ভূমি দখলের চেষ্টা করছে।

Manual3 Ad Code

বাগানের ব্যবস্থাপক নাহিদ ফেরদৌস চৌধুরী জানান, সমস্যা সমাধানে একাধিকবার তারা সার্ভের মাধ্যমে চা বাগানের সীমানা নির্ধারণের চেষ্টা করেছেন। তবে দখলদাররা নানা অজুহাতে তা করতে দেয়নি।

ইউএনও তাহমিনা আক্তার জানান, সাবাজপুর চা বাগানের শ্রমিকরা ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!