বেতন ভাতা বৃদ্ধিতে ৩৪ চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি চলছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন 

বেতন ভাতা বৃদ্ধিতে ৩৪ চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি চলছে

  • মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: চা শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে কুলাউড়ার লংলা ভ্যালীর ৩৪ টিসহ সারা বাংলাদেশের চা বাগানে ০৯ আগস্ট মঙ্গলবার সকালে দুইঘন্টা করে কর্মবিরতি পালিত হয়েছে। প্রথম ৩ দিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি, এর পরের ৩ দিন অর্ধদিবস কর্মবিরতি চলবে। দাবী না মানলে মহাসড়ক অবরোধ করার ঘোষণা দেন শ্রমিকরা।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) নিপেন পাল বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চা শ্রমিকরা দিশেহারা হয়ে গেছে। প্রতিদিন ১২০ টাকা মজুরি দিয়ে সংসার চলে না। চাল ডাল মসলা কিনতে গিয়ে মাছ কেনার টাকা থাকে না, ছেলে মেয়েদের পড়াশোনার টাকা জোগাড় করতে অনেক কষ্ট করতে হয়। বাগান মালিকদের সঙ্গে দ্বিপক্ষ চুক্তি অনুযায়ী মজুরি বাড়ানোর কথা থাকলেও, মালিকরা নানা টালবাহানা করে মুজুরি বাড়ছে না।

Manual1 Ad Code

তিনি বলেন, আমরা গত ১৯ মাস ধরে তাদের সঙ্গে মজুরি বাড়ানোর জন্য আলোচনা করতে চাইলে তারা (মালিক পক্ষ) আলোচনায় বসতেও রাজি হন না। গত ৩ আগস্ট বাংলাদেশের চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ যা সংসদের কাছে মজুরি বাড়ানোর আবেদন দিয়েছি, যদি ১০ তারিখের ভেতরে মজুরি না বাড়ানো হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। প্রয়োজনে বাগান কর্মবিরতি করে বিভিন্ন মহাসড়কে আমরা অবস্থান নেব।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews