কুলাউড়ায় কলেজ শিক্ষিকাকে মারধর শিক্ষাথীদের ক্লাস বর্জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় কলেজ শিক্ষিকাকে মারধর শিক্ষাথীদের ক্লাস বর্জন

  • শনিবার, ১৩ আগস্ট, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় লংলা আধুনিক ডিগ্রি কলেজের এক শিক্ষিকাকে মারধরের প্রতিবাদে ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শনিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষার্থরা ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা কুলাউড়া-রবিরবাজার সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। খবর পেয়ে সেখানে পুলিশ অবস্থান নেয়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২ আগস্ট) রাতে কলেজ শিক্ষিকা নাজমা বানু ও তার স্বামীকে তাদের বাড়িওয়ালা রাশেদ চৌধুরীর মারধরের অভিযোগে কুলাউড়া থানায় মামলা করা হয়। লংলা কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক নাজমা বানু প্রায় ছয় বছর ধরে স্বামী ও দুই সন্তানকে নিয়ে কলেজের সামনের ফ্ল্যাটে ভাড়া থাকেন। সম্প্রতি বাড়িটি মালিকপক্ষের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়ে যাওয়ায় ওই বাড়ির একাংশের মালিক রাশেদ চৌধুরী শিক্ষিকা নাজমা বানুর ফ্ল্যাটের পানির লাইন বন্ধ করে দেন। এ নিয়ে শুক্রবার রাতে রাশেদ ও শিক্ষিকার পরিবারের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রাশেদ শিক্ষিকা নাজমা বানু ও তার স্বামীকে মারধর করেন। এতে নাজমার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুলাউড়া গাসপাতালে ভর্তি করেন। রাতেই স্বামী আবদুল মতলিব বাদী হয়ে রাশেদের বিরুদ্ধে থানায় মামলা করেন।

এদিকে শিক্ষিকাকে মারধরের খবরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা শনিবার সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় কুলাউড়া-রবিরবাজার সড়কে অবরোধ করেন তারা। পরে কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হন। পুলিশ ঘটনার সাথে জড়িত রাশেদ চৌধুরীকে গ্রেপ্তার করলে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়।

Manual5 Ad Code

কুলাউড়া থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় শুক্রবার রাতেই ওই শিক্ষিকার স্বামী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ঘটনায় জড়িত রাশেদ আত্মগোপনে ছিল। শনিবার দুপুর ১টায় রাউৎগাঁও ইউনিয়নের পালগ্রাম থেকে প্রেপ্তার করা হয়েছে। আর শিক্ষার্থীদেরকে বুঝিয়ে সেখান থেকে অবরোধ তুলে নেয়া হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!