কমলগঞ্জের কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল

কমলগঞ্জের কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • রবিবার, ১৪ আগস্ট, ২০২২

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

রোববার (১৪ আগস্ট) আন্তঃস্কুল পর্যায়ে উই আর ফ্রেন্ডস্ ফর হিউম্যান এর বাস্তবায়নে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর সহযোগিতায় বিদ্যালয় কর্তৃপক্ষ এর আয়োজন করে। বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মেলায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মোট ১৩ স্টল প্রজেক্ট স্থান পায়।

Manual6 Ad Code

দুপুর ১টায় মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষক মোঃ ফরিদ আহমেদ, ওয়াফ এর কর্মকর্তা সালাউদ্দিন ও রুমান আহমেদসহ সকল শিক্ষক প্রজেক্ট পরিদর্শন করেন। তারা শিক্ষার্থীদের এই প্রচেষ্টাকে মাইলফলক উল্লেখ করে সাধুবাদ জানান।

এসময় শিক্ষকরা প্রজেক্ট মূল্যায়ন করে কুইজ পর্বের চুলচেরা বিশ্লেষণ করে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করে পুরস্কার প্রদান করেন।

সবশেষে প্রধান শিক্ষক ও সহঃ প্রধান শিক্ষক বিজ্ঞান মেলার সফল ও সার্থক উল্লেখ করে মেলার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!