কমলগঞ্জে ২৯ জন প্রধান শিক্ষককে সংবর্ধনা দিলো প্রধান শিক্ষক সমিতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল

কমলগঞ্জে ২৯ জন প্রধান শিক্ষককে সংবর্ধনা দিলো প্রধান শিক্ষক সমিতি

  • শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত ২৯জন প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা ও গেট টুগেদার-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ সেপ্টেম্বর উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আয়োজনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো: জালাল উদ্দিন।

Manual5 Ad Code

Manual8 Ad Code

কমলগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো: মামুনুর রশিদ ভূঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মোসাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শামসুর রহমান, সিলেট বিভাগীয় শিক্ষা অফিসার মো: আমিরুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী, মোশারফ হোসেন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: ইকবাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: ইসহাক মিঞা, জয় কুমার হাজরা, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক অরুন কুমার দাস, জেলা কমিটির সভাপতি জহর তরফদার, সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অপূর্ব নারায়ণ, সাংবাদিক শাহীদ আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার ২৯ জন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বক্তারা মানুষ গড়ার কারিগর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা প্রদান করায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!