কুলাউড়ায় সিআইডি পরিচয়ে প্রতারণা যুবক শ্রীঘরে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

কুলাউড়ায় সিআইডি পরিচয়ে প্রতারণা যুবক শ্রীঘরে

  • সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: নিজেকে পরিচয় দিতেন সিআইডি। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সংস্থার জাল আইডি কার্ড বানিয়ে সরকারি লোক পরিচয় দিয়ে চা বাগানের দরিদ্র মহিলাদের বিধবা ভাতা ও টাকা পয়সা দেয়ার বিভিন্ন প্রলোভন দেখিয়া টাকা পয়সা হাতিয়ে নেয়াই ছিলো তার কাজ।

Manual6 Ad Code

১১ সেপ্টেম্বর রোববার কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর চা বাগানের বালিছড়া লাইন থেকে প্রতারক ভুয়া সিআইডি রাজু রবিদাস (২০) কে গ্রেফতার করে থানা পুলিশ।

Manual5 Ad Code

কুলাউড়া থানার এসআই (নিরস্ত্র) নাঈমুল হাসান জানান, একজন প্রতারক বাংলাদেশ সিআইডি পুলিশ পরিচয়ে চা বাগানের দরিদ্র মহিলাদের বিধবা ভাতা ও টাকা পয়সা দেয়ার বিভিন্ন প্রলোভন দেখিয়ে লোকজনের সাথে প্রতারণা করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর চা বাগানের নতুন টিলার বাসিন্দা পরেশ রবিদাসের পুত্র রাজু রবিদাসকে বাগানের বালিছড়া লাইনে এলাইছ মেম্বারের দোকানের সামনে থেকে আটক করেন।

Manual1 Ad Code

কুলাউড়া থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিনুল ইসলাস জানান, আসামীর নিকট হইতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সিআইডি সংস্থার একটি জাল পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা (নং-১৪, তারিখ: ১১/০৯/২০২২, ধারা: ১৭১/ ৪২০/ ৪৬৫/ ৪৬৮ পেনাল কোড) দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!