আরও ২ হাজার কেজি ইলিশ গেল ভারতের কৈলাশহর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আরও ২ হাজার কেজি ইলিশ গেল ভারতের কৈলাশহর

  • সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

Manual8 Ad Code

কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন –

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে দ্বিতীয় চালানে আরও ২ হাজার কেজি ইলিশ গেল ভারতের কৈলাশহরে। সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ২টায় ইলিশের এ চালান ত্রিপুরার কৈলাশহর প্রবেশ করে।

Manual1 Ad Code

বাংলাদেশী আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠান জারা এন্টারপ্রাইজ কৈলাশহরের ব্যবসায়ী আব্দুল মুহিতের মাধ্যমে গত ৩ সেপ্টেম্বর প্রতি কেজি ইলিম ৮ ডলার হিসেবে ১৫ লাখ ১৫ হাজার ৮০০ টাকা মূল্যমাণের ২ হাজার কেজি ইলিশ প্রথম চালানে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ত্রিপুরার কৈলাশহরে পাঠিয়েছিলেন। সোমবার (১২ সেপ্টেম্বর) দ্বিতীয় চালানে আরও ২ হাজার কেজি ইলিশ পাঠানো হলো ত্রিপুরার কৈলাশহরে।

Manual4 Ad Code

জারা ইন্টারপ্রাইজের জসিম উদ্দীন ও মশীক মোল্লা জানান, ত্রিপুরায় ইলিশের চাহিদা পেয়ে চট্রগ্রাম থেকে ২ হাজার কেজি ইলিশ কিনে শুল্ক বিভাগের সকল প্রকার আনুষ্ঠানিকতা শেষে সোমবার বেলা ২টায় চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ত্রিপুরার কৈলাশহরে পাঠানো হয়েছে। জসিম উদ্দীন আরও বলেন, শারদীয় দুর্গা পূজার আগে ত্রিপুরায় আরও ইলিশ রপ্তানির সম্ভাবনা রয়েছে।

Manual4 Ad Code

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা বাবলু সিনহা কৈলাশহরে সোমবার দ্বিতীয় দফায় আরও ২ হাজার কেজি ইলিশ রপ্তানির সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার সরকারের চার সচিব ও তিনটি সংস্থার চেয়ারম্যানের কাছে এ নোটিশ পাঠান সুপ্রিমকোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!