কুলাউড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় বিএনপির দুই কর্মী গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

কুলাউড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

  • বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

Manual3 Ad Code
এইবেলা কুলাউড়া ::  মৌলভীবাজারের কুলাউড়া রেলস্টেশনে জটলা করতে নিষেধ করায় বিএনপির কর্মীরা রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) সদস্য রাহাতুল ইসলামের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে কুলাউড়া রেলওয়ে থানা পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। মামলায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তারসহ অজ্ঞাত অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পৌরসভার মধ্য জয়পাশার ছমির আলীর ছেলে লিমন আহমদ (২০) ও একই এলাকার শহীদ মিয়ার ছেলে শাওন মিয়া (২২)।
জানা যায়, ১৪সেপ্টেম্বর বুধবার বিকেলে দেশব্যাপী গুম, খুন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পৌর শহরের উছলাপাড়া এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন কুলাউড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুলাউড়া রেলস্টেশনের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছিলেন। এ সময় হঠাৎ করে বিএনপির কিছু কর্মী স্টেশনের ভেতরে জটলার সৃষ্টি করলে রেলওয়ে পুলিশের সদস্য রাহাতুল ইসলাম তাদের বাইরে চলে যেতে বলেন। তখন বিএনপির কর্মীরা ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা করে।
ঘটনার খবর পেয়ে রাতেই সিলেট রেলওয়ের পুলিশ সুপার (এসপি) শেখ শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম দেশ রূপান্তরকে জানান, পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারী বিএনপির দুই কর্মীকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!