কমলগঞ্জে ২ কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কমলগঞ্জে ২ কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ ও কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় প্রথমে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ মিলনায়তনে ও বেলা ১২টায় কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয় মিলনায়তনে মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।

আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো.হেলাল উদ্দিনের সভাপতিত্বে, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো.রফিকুর রহমান। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের গভার্ণিংবডির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।

Manual2 Ad Code

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন,কমলগঞ্জ থানার ভঅরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, শিক্ষক মো. হাবিবুর রহমান, মোশাহীদ আলী, মাওলানা, মুফতি মোঃ আব্দুল করিম মাওলানা এনাম উদ্দিন, সাংবাদিক মো. সালাহ্ উদ্দিন শুভ প্রমূখ।

Manual4 Ad Code

বেলা ১২টায় কমলগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ। শারীরিক অসুস্থ্যতার কারণে তিনি উপস্থিত না থাকলেও তিনি মুঠোফোনে বক্তব্য প্রদান করেন। কলেজ অধ্যক্ষ কামরুজ্জামান মিয়ার সভাপতিত্বে মিলাদ মাহফিলে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিরেনে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

Manual2 Ad Code

এছাড়া উপস্থিত ছিলেন, মিলাদ কমিটির সভাপতি প্রভাষক রাবেয়া খাতুন শিক্ষক মো. মোশাহিদ আলী, মাঃ জুনায়েদ আহমেদ, মোঃ আবু সুফিয়ান সুফি, প্রভাষক সুভাষ সিংহ, প্রভাষক গৌতম কর, মিসেস সেলিম চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে কেরাত, হামদ-নাত, গজল ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীয় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মাওলানা মোঃ এনাম উদ্দিনের পরিচালনায় সবশেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews