কমলগঞ্জে শিক্ষক দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

কমলগঞ্জে শিক্ষক দিবস পালিত

  • বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রাক্তন অধ্যক্ষকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ রসময় মোহান্ত।

Manual6 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, সম্মিলিত শিক্ষক পরিষদ. কমলগঞ্জ এর আহবায়ক, লেখক-গবেষক আহমদ সিরাজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ আব্দুল আহাদ, সম্মিলিত শিক্ষক পরিষদ. কমলগঞ্জ এর সদস্য সচিব প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সহ সভাপতি গাজী সালাউদ্দিন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক রানা রঞ্জন সিংহ প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট শিক্ষাবিদ কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ, সাহিত্যিক-গবেষক রসময় মোহান্তকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!