কমলগঞ্জে মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতির বৃত্তি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

কমলগঞ্জে মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতির বৃত্তি প্রদান

  • শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে মণিপুরি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্সে এ বৃত্তি প্রদানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ।

মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কুঞ্জ রানী সিনহার সভাপতিত্বে ও শিক্ষিকা কনথৌজম শিল্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মণিপুরি কালচারাল কমপ্লেক্স এর সভাপতি এল জয়ন্ত সিংহ, বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ কমলগঞ্জ শাখার সভাপতি বীরেন্দ্র সিংহ, একডোর নির্বাহী পরিচালক লক্ষ¥ীকান্ত সিংহ। স্বাগত বক্তব্য রাখেন মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতি কমলগঞ্জ শাখর সাধারণ সম্পাদক অরুন কুমার সিংহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি শান্ত কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, সহকারী শিক্ষক বৃন্দা রানী সিনহা প্রমুখ।

Manual4 Ad Code

অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণির ৩৬ জন ও ৪র্থ শ্রেণির ৩১ জন শিক্ষার্থী মণিপুরি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে প্রতিক্লাসে প্রথম ৩ জনকে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট ও বাকীদের শান্তনা পুরষ্কার প্রদান করা হয়।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!