গরুর ধান খাওয়ার অপরাধে কান কাটা গেলো মালিকের ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

 গরুর ধান খাওয়ার অপরাধে কান কাটা গেলো মালিকের !

  • রবিবার, ২ এপ্রিল, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ধান খেতে ঢুকে গরু ধান খাওয়ার অপরাধে কান কাটা গেলো নগেন্দ্র ঘোষ (৭২) নামক বৃদ্ধ মালিকের। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ ২দিন থেকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Manual7 Ad Code

উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পুশাইনগর গ্রামে গত শুক্রবার ৩১ মার্চ এই ঘটনা ঘটে। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মাক্কু মিয়া ও তার বাবা চান মিয়াকে (৬৪) পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

Manual2 Ad Code

স্থানীয় লোকজন, মামলার এজাহার ও পুলিশ জানায়, নগেন্দ্র ঘোষের একটি গরু ধলিয়া বিলে প্রতিবেশী মাক্কু মিয়ার বোরো ধান খাওয়ার কারণে তিনি গরুটি আটকে রাখেন। খবর পেয়ে গরুর মালিক নগেন্দ্র ঘোষ গরু ছাড়িয়ে আনতে গেলে মাক্কু বাঁধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাক্কুসহ তার আত্মীয়স্বজনরা দা ও লাঠিসোঁটা নিয়ে নগেন্দ্র ঘোষের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীদের ধারালো দায়ের কোপে নগেন্দ্র কুমারের বাম কান কেটে ঝুলে যায়।

Manual4 Ad Code

এ সময় নগেন্দ্র ঘোষের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেটে ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

Manual4 Ad Code

ঘটনার রাতে নগেন্দ্র ঘোষের স্ত্রী অনিতা রানী ঘোষ বাদী হয়ে মাক্কুসহ ৪ জনের জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।

নরেন্দ্র কুমারের শারীরিক অবস্থার কথা জানতে চাইলে তার চাচতো ভাই অরবিন্দু ঘোষ জানান, ওসমানী হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন। তার কেটে যাওয়া কানটি ব্যান্ডেজ করে রাখা হয়েছে। এখনো জোড়া লাগানো সম্ভব হয়নি।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, আটক ২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিরা পলাতক, তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!