কমলগঞ্জে মাধ্যমিক পর্যায়ে ১৩২ শিক্ষার্থীকে ট্যাব প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

কমলগঞ্জে মাধ্যমিক পর্যায়ে ১৩২ শিক্ষার্থীকে ট্যাব প্রদান

  • বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পরিসংখ্যান ব্যুরো কর্তৃক সরকারী ও এমপিওভুক্ত মাধ্যমিক পর্যায়ের ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণির ১৩২ জন শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ২টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরা-এর পৃষ্ঠপোষকতায় আলোচনা সভা এবং ট্যাবলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো:আব্দুস শহীদ এমপি।

Manual6 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!