জুড়ীতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র গণশুনানী অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

জুড়ীতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র গণশুনানী অনুষ্ঠিত

  • বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

Manual7 Ad Code

আল আমিন আহমদ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলায় সীমান্তবর্তী এলাকায় “দূর্নীতি প্রতিরোধে গণশুনানীর আয়োজন এবং জনগণের সমস্যা, অভিযোগ লিপিবদ্ধকরণ ও নিষ্পত্তিকরণ” বিষয় নিয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র গণশুনানী অনুষ্ঠিত হয়েছে৷

Manual7 Ad Code

২৬ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১১ টায় ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ে হাবিলদার সরোয়ার আলমের পরিচালনায় বিজিবি ৫২ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার এডি মোহাম্মদ নুর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম সেলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় (ভারপাপ্ত) প্রধান শিক্ষক আরমান আলী, জুড়ী থানার এস আই পরিতোষ পাল। গণশুনানীতে বক্তব্য রাখেন ফুলতলা ইউনিয়ন পরিষদের সদস্য ইমতিয়াজ গফুর মারুফ, ইউপি সদস্য স্বপন মল্লিক, দরছ উদ্দিন, ব্যবসায়ী নাজমুল আলম লিজন, আমিনুল ইসলাম, ফুলতলা বিজিবি ক্যাম্পের সুবেদার গোলাম গাউছ, জুড়ী উপজেলা প্রেসক্লাব সদস্য সাংবাদিক আল আমিন আহমদ। এসময় অন্যান্যদের মধ্যে ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিলন চন্দ্র পাল, ফুলতলা ক্যাম্পটিলা ইবতেদায়ী মাদ্রাসার প্রধান মাওলানা গোলাম মোস্তফা, ইউপি সদস্য বিদ্যাসাগর তেলী, উত্তম গোস্বামী, অর্জুন গোয়ালা, মোরশেদ আহমদ রাজা, সামছুল ইসলাম, জলিল মিয়া, সদস্যা জুলেখা বেগম, অষ্টমী ভূমিজ, মিলন বেগমসহ সৃমাজের বিভিন্ন শ্রেনী-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

দূর্নীতি প্রতিরোধে গণশুনানীর আয়োজন এবং জনগণের সমস্যা, অভিযোগ লিপিবদ্ধকরণ ও নিষ্পত্তিকরণ সভায় দূর্নীতি প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় বসবাসরত জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে ফলপ্রসূ আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!