‘প্রহেলিকা’ দিয়ে ফিরছেন মাহফুজ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

‘প্রহেলিকা’ দিয়ে ফিরছেন মাহফুজ!

  • রবিবার, ৪ জুন, ২০২৩
‘প্রহেলিকা’ সিনেমা নিয়ে সংবাদ সম্মেলনে তোলা ছবিতে মাহফুজ আহমেদ ও বুবলী।

Manual2 Ad Code

এবে বিনোদন :: দীর্ঘ বিরতীর পর আড়াই বছরের প্রস্তুতিতে মনা চরিত্রে ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে বড়পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। আর সিনেমার অর্পা চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা বুবলী।

এ সিনেমা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন মাহফুজ ও বুবলী। সেখানে ছবির মনা আর অর্পা হয়ে উঠা ও সিনেমার বিভিন্ন দিকের বর্ণনা দিয়েছেন তারা।

Manual4 Ad Code

এ সময় তারা বলেন, প্রহেলিকা তেমনই একটি সিনেমা। ঈদে অনেক সিনেমা মুক্তি পাচ্ছে। তবে প্রহেলিকার সাফল্যের ব্যাপারে আমাদের কোনো রকম শঙ্কা নেই। আমাদের বিশ্বাস, সিনেমা মুক্তির প্রথম সপ্তাহেই দর্শকের মন জয় করবে।

Manual5 Ad Code

মাহফুজ আহমেদ বলেন, আমার এতদিন পর কাজে ফেরার জন্য ‘প্রহেলিকা’ থেকে ভালো কিছু হতে পারত না। মনা এমন একটা চরিত্র, যে ধরনের চরিত্রে অভিনয়ের জন্য অভিনয়শিল্পীরা মুখিয়ে থাকেন।

বুবলী প্রসঙ্গে মাহফুজ বলেন, সে অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী। এ সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রি একজন নায়িকা নন, অভিনেত্রী বুবলীকে আবিষ্কার করতে পারবেন।

Manual8 Ad Code

বুবলী বলেন, ‘প্রহেলিকা’ ভালোবাসার গল্প, পাওয়ার গল্প, না পাওয়ার গল্প। প্রহেলিকা মানুষের মনের ক্রোধ, ঘৃণা আর অতৃপ্তির গল্প। দীর্ঘ সময় পাশাপাশি থাকলেও মনের মানুষের নাগাল পাওয়া যায় না, আবার কাছে পেয়েও কাউকে কাউকে ধরে রাখা যায় না। এমনি নানা জটিল সমীকরণের গল্প নিয়ে তৈরি হয়েছে প্রহেলিকা।

মাহফুজ প্রসঙ্গে বুবলী বলেন, আমার জন্মের আগে মাহফুজ ভাই সুপারস্টার? আমার অত্যন্ত পছন্দের অভিনেতা। অভিনয় তো বটেই, মানুষ হিসেবেও তিনি অসাধারণ। আমাদের কেমিস্ট্রি আশা করছি সবার ভালো লাগবে।

তবে বুবলীর এ কথায় ঘোর আপত্তি জানান মাহফুজ। তিনি মজা করে বলেন, তার জন্মের আগে আমি সুপারস্টার এইটা একটু বেশি হয়ে গেল। এছাড়া সংবাদ সম্মেলনের শুরুতে বুবলীর মাহফুজ ভাই ডাকা নিয়ে আপত্তি করেন মাহফুজ। পরে বুবলী সংশোধন করে মনা বলেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!