সাংবাদিকেরাও সরকারের হাতে নিরাপদ না – মির্জা ফখরুল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

সাংবাদিকেরাও সরকারের হাতে নিরাপদ না – মির্জা ফখরুল

  • শুক্রবার, ১৬ জুন, ২০২৩
ফাইল ছবি

Manual4 Ad Code

এবে ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিকেরাও স্বৈরাচার সরকারের হাতে থেকে রেহাই পাচ্ছে না।  দেশের  মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। তাদের হাত থেকে নারী-পুরুষসহ কেউই রক্ষা পাচ্ছেন না। মানুষের জীবন এখন চরম নিরাপত্তাহীন।

Manual3 Ad Code

ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলায় জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। এ ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাদিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ফখরুল বলেন, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সমালোচনা করলে অথবা দুর্নীতির খবর প্রকাশ করলেই নেমে আসে সহিংস আক্রমণ। বর্তমান সরকারের আমলে অর্ধশতাধিকের বেশি সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার এবং অসংখ্য সাংবাদিক মামলা-হামলার শিকার হয়েছেন। এক যুগেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার হয়নি। এ ছাড়া অসংখ্য সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার না হওয়ায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন থাকলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটত না। দুর্নীতি ও দুঃশাসনের কবলে গোটা দেশটাই এখন দুর্বিষহ কারাগারে পরিণত হয়েছে। দেশের মানুষ এখন একদলীয় কর্তৃত্ববাদী শাসনে বন্দী। এই সরকারের নির্মম নিষ্পেষণ থেকে রক্ষা পেতে মানুষকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসা ছাড়া কোনো বিকল্প নেই।

Manual1 Ad Code

প্রসঙ্গত, গত বুধবার রাত ১০টায় পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ উপজেলার পাটহাটিতে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক নাদিম। পরদিন বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!