কমলগঞ্জে মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

কমলগঞ্জে মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

  • শনিবার, ৫ আগস্ট, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শতাধিক স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Manual8 Ad Code

শনিবার (৫ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) নুরুল ইসলাম।

Manual8 Ad Code

মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের সভাপতি শাহাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেেদর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কবি ও লেখক হাজী মো. আব্দুস সামাদ, মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি সাজ্জাদুল হক স্বপন, মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের সাবেক সভাপতি মো. খুরশেদ আলী, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, কমলগঞ্জ উপজেলা স্কাউটস সম্পাদক মো. মোসাহিদ আলী প্রমুখ। অনুষ্ঠানে “শিখর” স্মারক সংকলনের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

উল্লেখ্য, মণিপুরি মুসলিম টিচার্স ফোরাম গত ১৩ বছর ধরে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার্থী দরিদ্র ও মেধাবী মণিপুরি মুসলিম শিক্ষার্থীদের মাঝে শুধু শিক্ষা উপকরণ বিতরণ করে না। প্রতি শুক্রবার বিনামূল্যে বিশেষ ক্লাস নিয়ে ও নিয়মিত বাড়িতে শিক্ষার্থীদের খোঁজ নিয়ে থাকে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!