কুড়িগ্রামে জাতীয় পার্টির পদ বঞ্চিতদের বিক্ষোভ-সড়ক অবরোধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

কুড়িগ্রামে জাতীয় পার্টির পদ বঞ্চিতদের বিক্ষোভ-সড়ক অবরোধ

  • বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

Manual5 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম :: কুড়িগ্রামে জাতীয় পার্টির নবগঠিত কমিটিতে পদ বঞ্চিতরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে অবিলম্বে বর্তমান কমিটি বাতিলের দাবি জানিয়েছে। অবিলম্বে কমিটি বাতিল না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা।

ক্ষুব্ধ নেতা কর্মীরা স্লোগান দেয়-জাতীয় পার্টি নিয়ে ষড়যন্ত্র মানি না মানবো না, অবৈধ ও পকেট কমিটি মানি না মানবো না, মেজর ছালামের চামড়া তুলে নিব আমরা, মোস্তাকের চামড়া তুলে নিব আমরা, অবিলম্বে অবৈধ কমিটি বাতিল কর, করতে হবে।’’

Manual4 Ad Code

৩০ আগস্ট (বুধবার) সকাল ১১টায় কুড়িগ্রাম পুরাতন শহর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের জিরো পয়েন্ট শাপলা চত্ত্বরে দেড় ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে। এক পর্যায়ে জাতীয় পার্টির একাংশের পরিচিতি ও আলোচনা সভাস্থল ঘিরে রাখে পদবঞ্চিতরা। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জেলা জাতীয় পার্টির আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সদস্য সচিব অবসরপ্রাপ্ত মেজর মো. আব্দুস সালামের ছবি সম্বলিত ব্যান্যার-ফেস্টুন ছিড়ে রাস্তায় পুড়িয়ে ফেলে।

দীর্ঘ সময় সড়ক অবরোধ করায় অচল হয়ে পড়ে কুড়িগ্রাম শহর। শুরু হয় ব্যাপক যানজট। এ সময় দূরপাল্লার ও পথচারীরা বিড়ম্বনায় পড়ে।

Manual1 Ad Code

কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) একেএম ওহিদুন্নবী ও সদর থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual2 Ad Code

এ সময় বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব এস.কে আহমেদ বাবু, সদর উপজেলা জাতীয় পার্টিও সভাপতি আজিজুল ইসলাম সন্ডে, সদস্য রাজারহাট উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ওয়াহেদ সরকার, আতাউর রহমান আতা, উজ্জ্বল হোসেন, জয়নাল আবেদীন, ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ প্রমূখ।

অবরোধ শেষে পদবঞ্চিতরা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন-‘আমরা যুগ যুগ ধরে জাতীয় পার্টি করে আসছি। পার্টি করতে যেয়ে জেল-জুলুমের শিকার হয়েছি। কিছু হাইব্রিড নেতা পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে ভুল বুঝিয়ে একটি পাতানো কমিটি গঠন করেছে। অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালাম উড়ে এসে জুড়ে বসেছেন। বিগত পাঁচ বছরে যিনি দলীয় কিংবা জাতীয় কর্মসূচিতে না আসলেও এখন তিনিই জেলা কমিটির সদস্য সচিব। জেলা কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক তার মনগড়া দল চালানোর জন্য জনবিছন্ন হাইব্রিড নেতা আব্দুস সালামকে সদস্য সচিব বানিয়েছেন। আমরা এই অবৈধ ও পাতানো কমিটি বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন নেতারা।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা জতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ বলেন, ‘তিন উপজেলার যে সমস্ত নেতা-কর্মী পদবঞ্চিত হয়েছেন তারাই মূলত আজকের কর্মসূচি দিয়েছে। ত্যাগীরা পদবঞ্চিত হওয়ায় তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। এর বাইরে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপারে জেলা জাতীয় পার্টির আহবায়ক একেএম মোস্তাফিজুর রহমান মোস্তাককে একাধিকবার মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেন নাই।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews