বড়লেখার স্কাউট মোয়াজ্জমা লাবিবার প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড’ অর্জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বড়লেখার স্কাউট মোয়াজ্জমা লাবিবার প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড’ অর্জন

  • শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
স্কাউট মোয়াজ্জমা লাবিবা

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে বড়লেখার পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের গার্ল ইন স্কাউট গ্রুপ-১ এর সদস্য মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদ।

Manual3 Ad Code

১৮ সেপ্টেম্বর বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের পরিচালক মোছা. মাহফুজা পারভীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় গার্ল ইন স্কাউট গ্রুপের মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদ ‘প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড’ এর জন্য চুড়ান্তভাবে মনোনীত হওয়ার তথ্য জানানো হয়েছে। একজন স্কাউট সদস্যকে অ্যাওয়ার্ড অর্জনের জন্য দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জন করতে হয়। বড়লেখার মেধাবী শিক্ষার্থী ও স্কাউটস সদস্য মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদ সবগুলো ধাপ সফলভাবে সম্পন্ন করে উক্ত অ্যাওয়ার্ডের যোগ্যতা অর্জন করেছে। এছাড়াও একজন স্কাউট সদস্যকে ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনের জন্য বাধ্যতামূলক ১৬ টি পারদর্শিতা ব্যাজ অর্জন এবং বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হয়।

Manual7 Ad Code

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতযোগিতায় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ থেকে অংশ নিয়ে মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদের টিম জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।

লাবিবা বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেনির বিজ্ঞান বিভাগের ছাত্রী এবং মোহাম্মদ আব্দুল হামিদ ও মমতা মান্নানের একমাত্র মেয়ে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews