আত্রাইয়ে একই ঘরে ঝুলছিলো মা-মেয়ের লাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে একই ঘরে ঝুলছিলো মা-মেয়ের লাশ

  • শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:: নওগাঁর আত্রাইয়ে এক সাথে এক ঘরে গলায় ফাঁস দিয়ে মা মেয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে
উপজেলার জামগ্রাম বাঁধপাড়া গ্রামে।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের ভ্যান চালক আরিফুল ইসলাম প্রতিদিনের ন্যায় সকালে তার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। সকাল সাড়ে ৮টার দিকে সকালের খাবার খেতে বাড়িতে এসে তিনি ঘরে দেখতে পান তার স্ত্রী সাবিনা (২৬) ও মেয়ে আফরোজার (৮) লাশ শয়ন ঘরে ঝুলছে। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে।

পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে।
এদিকে স্থানীয় একটি সূত্র জানাযায়, আরিফুল ইসলামের স্ত্রী সাবিনার সাথে ছাগলের ফসল খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে তার ঝগড়া হয়। পরে গত শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন সোহাগের নেতৃত্বে একটি শালিসি বৈঠক হয়। ওই বৈঠকে গৃহবধূ সাবিনা এবং তার মেয়ে আফরোজাকে (৮) অভিযুক্ত করে রায় প্রদান করা হয়। অনুমান করা হচ্ছে ঔ সালিশি বৈঠকের রায়ের অপমানিত বোধ করে তারা মা মেয়ে দুজনেএকসাথে আত্মহত্যা করেছে।

Manual6 Ad Code

এ ব্যাপারে ইউপি সদস্য রুহুল আমিন সোহাগ বলেন, গত শুক্রবার সন্ধ্যায় সালিশি বৈঠক হয়েছে তবে ওই বৈঠকে দু’পক্ষকে হাত ধরে মিল করে দেওয়া হয়েছে। এখানে অভিযুক্তের কোন বিষয় নেই।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!