২৯ ও ৩০ জানুয়ারি-বড়লেখার দৌলতপুর মাদ্রাসার ওয়াজে আসছেন মুফতি আমির হামজা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

২৯ ও ৩০ জানুয়ারি-বড়লেখার দৌলতপুর মাদ্রাসার ওয়াজে আসছেন মুফতি আমির হামজা

  • শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার গভার্নিংবডি আয়োজিত দুইদিন ব্যাপী (৭৪তম) বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ২৯ ও ৩০ জানুয়ারী অনুষ্ঠিত হবে। এতে জনপ্রিয় ইসলামিক স্কলার হাফিজ মুফতি আমিরা হামজা বয়ান পেশ করবেন। ওয়াজ মাহফিল উপলক্ষে মাদ্রাসা কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মাহফিলকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Manual5 Ad Code

আয়োজকরা জানিয়েছেন, দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়ে জননন্দিত ইসলামিক স্কলার হাফিজ মুফতি আমির হামজা সিলেট বিভাগের মধ্যে প্রথমবার সফরে বড়লেখা উপজেলার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় আসছেন। ওইদিন তাঁর বয়ান শুনতে বড়লেখার আশাপাশের জেলা থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম হতে পারে। এজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ২৯ জানুয়ারি সোমবার (প্রথম দিন) সকাল ১০টা থেকে পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা সংলগ্ন মাঠে মাহফিল শুরু হবে। ওইদিন রাত ১১.৩০ মিনিট পর্যন্ত মাহফিল চলবে। উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন পীরে কামিল মাওলানা হাফিজ আব্দুল গফফার রায়পুরী। ওইদিন (সোমবার) সকালে বয়ান করবেন মাওলানা কমর উদ্দিন বাদশা (দৌলতপুরী), সকাল সাড়ে ১১টায় বয়ান পেশ করবেন মাওলানা কাজী আব্দুর রহমান সিদ্দিকী (চান্দগ্রামী), দুপুর ১২টায় বয়ান রাখবেন মাওলানা শামছুদ্দিন গণি (পূর্ব মুড়িয়া), বাদ জোহর বক্তব্য পেশ করবেন অধ্যক্ষ মাওলানা মো. হাফিজুর রহমান (ঝিংগাবাড়ি), বিকাল ৩ টায় বয়ান রাখবেন মাওলানা মো. আব্দুল মতিন শাহবাগী, বাদ মাগরিব বয়ান রাখবেন অধ্যাপক ড. মাওলানা হাবিবুর রহমান (ঢাকা), বাদ এশা বয়ান রাখবেন মাওলানা জালাল উদ্দিন (কাকুরী) এবং রাত ৯টায় বয়ান পেশ করবেন দেশ বরেণ্য ইসলামিক স্কলার হাফিজ মুফতি আমির হামজা।

Manual3 Ad Code

এছাড়া রাত ৮টা ৪৫ মিনিটে মাদ্রসার হিফজ শাখার সদ্য হিফজ সম্পন্নকারী ৫ জন হাফেজকে পাগড়ী প্রদানের পাশাপাশি মাদ্রাসার প্রাক্তন আরবী প্রভাষক মাওলানা আব্দুল কাদির এমফিল ডিগ্রী অর্জন করায় তাকে সংবর্ধনা প্রদান করা হবে।

দ্বিতীয় দিন অর্থাৎ ৩০ জানুয়ারী মঙ্গলবার ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে মহিলা সমাবেশ শুরু হবে। সমাবেশ চলবে দুপুর দেড়টা পর্যন্ত। ওইদিন সকাল সাড়ে ১১টায় মহিলা সমাবেশে বয়ান পেশ করবেন দেশ বরেণ্য ইসলামিক স্কলার হাফিজ মুফতি আমির হামজা। এর আগে সকালে বয়ান রাখবেন মাওলানা শেখ মো. আব্দুল হক (মৌলভীবাজার) এবং মাওলানা মাহবুবুর রহমান (কাঁঠালতলী)।

Manual7 Ad Code

মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মালেক জানান, প্রতিবছরের মতো এবারও পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এটি মাদ্রাসার ৭৪তম মাহফিল। দুইদিনব্যাপী ওয়াজ মাহফিল উপলক্ষে প্রায় সব প্রস্ততি সম্পন্ন হয়েছে। এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। মাহফিলে দেশের প্রখ্যাত ও দেশবরণ্যে ইসলামিক স্কলাররা বয়ান পেশ করবেন। তিনি দুইদিনব্যাপী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সফল করে তোলতে সবাইকে যোগদানের আহ্বান জানান।

Manual4 Ad Code

মাদ্রাসার অভিভাবক সদস্য ইউপি মেম্বার এমরানুল হক বাবু ও বিদ্যোৎসাহী সদস্য কাজী রমিজ উদ্দিন জানান, এবার স্মরণকালের সবচেয়ে বড় ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। ওয়াজ মাহফিল উপলক্ষে ইতিমধ্যে বড়লেখার পাশাপাশি কুলাউড়া, জুড়ী, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। এবার ওয়াজ মাহফিলে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম হবে বলে তারা ধারণা করছেন। এজন্য সব প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।

মাদ্রাসা গভার্নিংবডির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন জানান, পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার ওয়াজ মাহফিলের একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে। বিগত কয়েক বছর ধরে মাদ্রাসায় ওয়াজ মাহফিল সফলতার সাথে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবার ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়। এতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম ঘটে। এবারও এর ব্যতিক্রম হবে না বলে তিনি আশা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!